আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা

সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে থাকা সব সৈন্য তারা প্রত্যাহার করবে এবং যতদ্রুত সম্ভব এই কাজটি করা হবে। আজ বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এমনটিই জানিয়েছে সিএনএন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের ব্যাপারে অনেক আগেই ইঙ্গিত দিয়েছিলেন। ওই ইঙ্গিত বাস্তবায়ন হলে এটা হবে আগের মার্কিন পররাষ্ট্রনীতির সম্পূর্ণ বিপরীত একটি কাজ।

প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করলেও ইরাকে তাদের কার্যক্রম থাকবে এবং চাইলে ইরাক থেকেও সিরিয়াতে আঘাত করা যাবে। যুক্তরাষ্ট্র তাদের সৈন্য প্রত্যাহার করলে সিরিয়া, ইরান এবং রাশিয়ার লক্ষ্য পূরণ হবে। পাশাপাশি অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের প্রভাব কমবে।

বর্তমানে সিরিয়ার মাটিতে যুক্তরাষ্ট্রের ২ হাজার সৈন্য আছে যারা স্থানীয় বাহিনীকে আইএস প্রতিরোধে প্রশিক্ষণ দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের সহায়তায় কুর্দিদের নেতৃত্বে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স আইএসের বিরুদ্ধে সম্প্রতি বেশকিছু সফলতা পেয়েছে।

সিরিয়ায় এখনও কি পরিমাণ আইএস যোদ্ধা আছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ সম্পর্কে বিভিন্ন পরিসংখ্যানে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এক পরিসংখ্যানে বলা হয়, হাজিন শহরে প্রায় ২ হাজারের মতো আইএস সদস্য আছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক পরিদর্শক বলেন, সিরিয়া এবং ইরাক মিলিয়ে আইএসের সদস্য আছে প্রায় ৩০ হাজার।

ইরাকে যুক্তরাষ্ট্রের বাহিনী রয়েছে এবং প্রয়োজনে যেকোনও সময় সিরিয়ায় আক্রমণ করতে প্রস্তুত আছে তারা। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যৌথভাবে আইএসকে লক্ষ্য করে বিমান ও আর্টিলারি হামলা চালানো হয়। এর মধ্যে কিছু হামলা করা হয় পার্শ্ববর্তী ইরাক থেকে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত