আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

রোহিঙ্গা নিধনকে ‘গণহত্যা’ বলার আহ্বান মার্কিন সিনেটরদের

রোহিঙ্গা নিধনকে ‘গণহত্যা’ বলার আহ্বান মার্কিন সিনেটরদের

রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর নিধন অভিযানকে ‘গণহত্যা’ আখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন সিনেটরদের একটি দ্বিপাক্ষিক গ্রুপ।

বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে দেওয়া এক চিঠিতে এ আহ্বান জানান তারা।

গত বছরের আগস্টে রাখাইনে রোহিঙ্গা নিধন অভিযানে নামে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এই দমন অভিযানের মুখে প্রাণে বাঁচতে এ পর্যন্ত সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

মিয়ানমার সামরিক বাহিনীর এ দমনাভিযানকে জাতিগত নির্মূল অভিযান বলে বর্ণনা করেছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্যরা। তবে মিয়ানমার জাতিগত নির্মূল অভিযানের অভিযোগ অস্বীকার করেছে।

পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর কাছে পাঠানো এক চিঠিতে গ্রুপটি বলেছে, ‘আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব প্রতিবেদনে গণহত্যার পরিষ্কার প্রমাণ উপস্থিত থাকা সত্ত্বেও মন্ত্রণালয় গণহত্যার অপরাধ সংঘটিত হয়েছে বলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি।’

মিয়ানমারের সামরিক বাহিনীর পদক্ষেপ নিয়ে একটি আনুষ্ঠানিক অবস্থান নিতে চিঠিতে পম্পেওর প্রতি আহ্বান জানানো হয়েছে।

এতে সিনেটররা বলেছেন, ‘উত্তর রাখাইন রাজ্যে সন্ত্রাস ছড়ানো, উচ্ছেদ ও রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্মূল করা কোনো ধরণের প্রশ্ন ছাড়াই গণহত্যার সংজ্ঞার সঙ্গে খাপ খায়।’

সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান ডেমোক্র্যাট সিনেটর বব মেনেনদেজের নেতৃত্বে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও, সুসান কলিন্স এবং ডেমোক্রেট সিনেটর এড মার্কি, টিম কেইন, বেন কার্ডিন ও জেফ মার্কলি ওই চিঠিতে স্বাক্ষর করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত