আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইন্দোনেশিয়ায় সুনামি, ২২২ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় সুনামি, ২২২ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় অগ্নুৎপাতের ফলে সৃষ্ট সুনামিতে মৃতের সংখ্যা ২২০ জন ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে ৮০০ মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

'সুনামিতে ২২২ জন মানুষ মারা গেছে আর নিখোঁজ রয়েছে ৮৪৩ জন। ২৮ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না,' জানান দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের মুখপাত্র সুতপো নুগ্রহো।

'এই সংখ্যা আরও বাড়তে পারে কারণ আক্রান্ত সব মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া যায়নি। সব স্বাস্থ্য কেন্দ্র থেকে এখনও রিপোর্ট আসেনি। সব জায়গার সম্পূর্ণ তথ্যও পাওয়া যায়নি,' বলেন নুগ্রহো।

শনিবারের সুনামিতে ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালির দুই দিকেই আঘাত হানে। বিশাল ঢেউ স্থলভাগের ২০ মিটার ভেতর পর্যন্ত গিয়ে আছড়ে পড়ে এবং শত শত ঘরবাড়ি, হোটেল ভাসিয়ে নিয়ে যায়।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানান, আনাক ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরির থেকে অগ্নুৎপাত শুরু হওয়ার পর সাগরের নিচে ভূমিধসের কারণে এই সুনামি ঘটে থাকতে পারে।

সুনামি আঘাত হানার ২৪ মিনিট আগে আনাক ক্র্যাকাটোয়ায় অগ্নুৎপাত শুরু হয়।

পর্যটকদের প্রিয় গন্তব্য স্থলটিতে সুনামির আঘাতে এখন পর্যন্ত কোনও বিদেশি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টে আকস্মিক সুনামির ভয়াবহতার বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা।

দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর আরেকটি সুনামির আশঙ্কায় মানুষকে উপকূল থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত