আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নওয়াজ শরীফকে সাত বছর কারাদণ্ড

নওয়াজ শরীফকে সাত বছর কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি দুর্নীতি বিরোধী আদালত। তিন বারের এ সাবেক পাক  প্রধানমন্ত্রীর সৌদি আরবে থাকা একটি স্টিল কারখানার আয়ের উৎস দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে এ দণ্ড দিয়েছে আদালত। তবে, নওয়াজ শরীফের দাবি, এ অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জিও নিউজের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা।

রায়ের দিনটিকে নিউ ইয়র্ক টাইমস পত্রিকার পাকিস্তানি সংস্করণ এক্সপ্রেস ট্রিবিউন ‘জাজমেন্ট ডে’ বা শেষ বিচারের দিন হিসেবে আখ্যায়িত করেছে। রোববার লাহোর থেকে রাজধানী ইসলামাবাদে পৌঁছেন নওয়াজ শরীফ। সেখানে জাতীয় পরিষদে বিরোধীদলীয় নেতা ও তার ছোট ভাই শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেন। বিচারক মুহাম্মদ আরশাদ মালিক বিচারের রায় প্রদান করেছেন। এ সময় আদালত চত্বর ও তার আশেপাশে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়।

তথ্যানুযায়ী, নওয়াজ শরীফের বড় ছেলে হুসেইন নওয়াজ ২০০১ সালে প্রতিষ্ঠা করেছেন আল আজিজিয়া স্টিল মিলস। ২০০৫ সালে স্থাপন করেছেন হিল মেটালস এস্টাবলিস্টমেন্ট। এতে ৩৪ লাখ দিরহাম বিনিয়োগ করেছেন তিনি। ওই অর্থ কোথা থেকে পেয়েছেন বা এর অর্থ কোথায় যায় তিনি তা প্রকাশ করেন নি। তবে আদালত নওয়াজকে শুধু আল-আজিজিয়া স্টিল মিলের মামলাতেই সাজা দিয়েছে এবং তার বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগ বাতিল করেছে।

ইসলামাবাদ থেকে আল-জাজিরার সাংবাদিক কামাল হায়দার জানিয়েছেন, নওয়াজ শরীফের দল এ রায়টিকে গভীরভাবে দেখছে। এর আগে সুপ্রিম কোর্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করার পর তিনি পদত্যাগে বাধ্য হয়েছিলেন। এরপর জুলাই মাসে এই একই আদালত লন্ডনে অর্থপাচার ও অবৈধ সমপত্তি থাকার অপরাধে নওয়াজ শরীফকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল। পরে সেপ্টেম্বর মাসে তিনি জামিনে মুক্তি পান।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত