আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহত বেড়ে ৪২৯

ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহত বেড়ে ৪২৯

ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর সুনামির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৪২৯ জনে পৌঁছেছে।

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালীর আশেপাশের এলাকায় আঘাত হানা ওই সুনামিতে অসংখ্য মানুষ আহত হয়েছেন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে ইনডিপেডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।

সুনামিতে গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। সর্বশেষ মাটির নিচ থেকে পাঁচ বছর বয়সী এক ছেলে শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

ইন্দোনেশিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো জানিয়েছেন, ১৪শ'র বেশি মানুষ আহত হয়েছেন। এখন পর্যন্ত ১২৮ জন নিখোঁজ রয়েছেন।

তিনি জানান, জীবিতদের সন্ধানে অভিযান জোরদার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর সমুদ্রের নিচে ভূমিধসই এই সুনামির সম্ভাব্য কারণ বলে মনে করছে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা আরও জানিয়েছে, নিহতদের বেশিরভাগই প্যানডেগলাং, দক্ষিণ ল্যাম্পাং ও সেরাং অঞ্চলের বাসিন্দা।

এদিকে ক্রাকাতোয়ার অগ্ন্যুৎপাতের কারণে নতুন করে আবারও সুনামির আশঙ্কা করে এই আগ্নেয়গিরির কাছে ইন্দোনেশিয়ার উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। তাদেরকে সমুদ্র উপকূল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ইনডিপেনডেন্ট বলছে, দুর্ঘটনাকবলিত কিছু গ্রামে রাস্তা, পথঘাট ও সেতুগুলো এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে; সেখানে কেউ আহত বা আটকা পড়েছেন কিনা তা পৌঁছে নির্ণয় করা যাচ্ছে না।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত