আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বাংলাদেশের নির্বাচনে ভীতিহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

বাংলাদেশের নির্বাচনে ভীতিহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

বাংলাদেশে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে জাতিসংঘ। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি জাতিসংঘের অব্যাহত প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ। মহাসচিবের পক্ষে তার মুখপাত্র স্টিফেন ডুজাররিক এক বিবৃতিতে এ কথা বলেছেন ২৭শে ডিসেম্বর। ওই বিবৃতিতে বলা হয়, আগামী ৩০শে ডিসেম্বর বাংলাদেশে জাতীয় নির্বাচন। এ উপলক্ষে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন ও নির্বাচনের পরে সহিংসতামুক্ত, ভীতিমুক্ত ও বলপ্রয়োগহীন একটি পরিবেশ নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

যাতে একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন হয়। বিবৃতিতে আরো বলা হয়, সংখ্যালঘু ও নারীসহ বাংলাদেশি সব নাগরিককে অবশ্যই নিরাপদ বোধ করার মতো অবস্থা থাকতে হবে। ভোট দেয়ার ক্ষেত্রে তারা যাতে নিজেদের অধিকার চর্চা করতে পারেন এমন আস্থা থাকতে হবে। নির্বাচনে নাগরিক সমাজ ও নির্বাচনী পর্যবেক্ষকরা যাতে তাদের ভূমিকা পালন করতে পারেন, সেজন্য তাদের পূর্ণ সহযোগিতা দেয়া উচিত।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত