আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দিলেন বাদশাহ

সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দিলেন বাদশাহ

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ এক রাজকীয় ফরমানে পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন।

জুবায়েরকে এখন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। জুবায়েরের স্থলাভিষিক্ত করা হয়েছে সাবেক অর্থমন্ত্রী ইব্রাহিম আল-আসাফকে। খবর পার্সটুডের।

সৌদি আরবের মন্ত্রিসভাসহ আরও কিছু গুরুত্বপূর্ণ পদে ব্যাপক রদবদলের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দেয়া হলো। তবে এই রদবদলের কারণ সম্পর্কে বার্তা সংস্থাগুলোতে কোনও খবর পরিবেশিত হয়নি।

মন্ত্রিসভায় রদবদলের পাশাপাশি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন প্রভাবশালী সৌদি রাজনৈতিক ও নিরাপত্তা পরিষদেও পরিবর্তন আনার নির্দেশ দিয়েছেন। তিনি মুসায়েদ আল-আইবানকে সৌদি আরবের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে বসিয়েছেন।

রাজকীয় ফরমানে আব্দুল্লাহ বিন বান্দার বিন আব্দুলআজিজকে ন্যাশনাল গার্ড বিষয়ক মন্ত্রী, তুর্কি আশ-শাবানাকে তথ্যমন্ত্রী এবং হামাদ আলে শেইখকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

বাদশাহ সালমানের ফরমানে লন্ডনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মাদ বিন নাওয়াফ বিন আব্দুলআজিজ বিন সৌদকেও সরিয়ে দেয়া হয়েছে। এছাড়া সৌদি আরবের আল-আসির অঞ্চলের আমিরের পদ থেকে ফয়সাল বিন খালিদকে সরিয়ে তুর্কি বিন তালালকে আমিরের দায়িত্ব দেয়া হয়েছে।

বাদশাহর ফরমানে আল-জৌফ অঞ্চলের আমির হিসেবে বদর বিন সুলতানের স্থলাভিষিক্ত হয়েছেন ফয়সাল বিন নাওয়াফ। সৌদি বাদশাহর ফরমানে আরও যারা পদচ্যুত হয়েছেন তাদের মধ্যে সৌদি আরবের পর্যটন সংস্থার প্রধান সুলতান বিন সালমানও রয়েছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত