আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারতে ৩ তালাকবিরোধী বিল পাস, মুসলিম নেতাদের ক্ষোভ

ভারতে ৩ তালাকবিরোধী বিল পাস, মুসলিম নেতাদের ক্ষোভ

ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিরোধীদলীয় সদস্যদের তুমুল বিরোধিতা সত্ত্বেও তিন তালাকবিরোধী বিল পাস হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) দিনভর বিতর্ক শেষে সন্ধ্যায় ২৪৫-১১ ভোটের ব্যবধানে ওই বিল পাস হয়।

বিলটি আইনে পরিণত হলে যে মুসলিম ব্যক্তি তাঁর স্ত্রীকে তাৎক্ষণিক তিন তালাক দেবেন তাঁর তিন বছরের কারাদণ্ড হবে। বিলটি নিয়ে সব দল বিতর্কে অংশ নিলেও ভোটাভুটির সময় কংগ্রেস, এআইএডিএমকে ও অন্য বিরোধীদলীয় সদস্যরা উপস্থিত ছিলেন না। খবর পার্স টু ডে।

বিরোধীদের প্রশ্ন, স্বামী কারাগারে থাকলে স্ত্রী ও সন্তানের দায়িত্ব কে নেবে সে কথা বলা নেই ওই বিলে। তাছাড়া জোর করে এ ধরনের বিধিনিষেধ আরোপ করলে পারিবারিক ঐক্য আদৌ টিকে থাকবে কি-না তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে জামায়াতে ইসলামী হিন্দ-এর পশ্চিমবঙ্গের সভাপতি মুহাম্মদ নুরুদ্দিন আজ (শুক্রবার) রেডিও তেহরানকে বলেন, ‘ভারতীয় সংসদের লোকসভায় ট্রিপল তালাক বিল পাস হয়েছে। পূর্বের মতো ‘জামায়াতে ইসলামী হিন্দ’ ওই বিলের বিরোধিতা করেছে। ‘জামায়াতে ইসলামী হিন্দ’ মনে করে- কেন্দ্রীয় সরকার বারবার ট্রিপল তালাক বিল নিয়ে আসছে, এতে মুসলিম নারীদের বা মুসলিম সমাজের কল্যাণের কোনো চিন্তা তাঁদের মাথায় নেই। তাঁরা পোলারাইজেশন করতে চায় এবং হিন্দু-মুসলিম বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা তুলতে চায়। এজন্যেই তাঁরা এ ধরণের পাঁয়তারা চালাচ্ছে।’

জামায়াত নেতা মুহাম্মদ নুরুদ্দিন বলেন, ‘এ পর্যন্ত বিজেপি কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় আসার পর থেকে তেমন কোনো জনহিতকর কাজ করেনি। তাঁরা ধর্মীয় সুড়সুড়ি দিয়ে মন্দির-মসজিদের রাজনীতি করে, মুসলিমদের বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে দিয়ে শাসন ক্ষমতায় থাকতে চায়। সেই উদ্দেশ্যেই ওই বিল নিয়ে আসা হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস, জনগণ তাঁদের ওই প্রচেষ্টাকে ব্যর্থ করবে এবং ট্রিপল তালাক বিল রাজ্যসভায় পূর্বের মতো পাস হতে পারবে না। আমরা জনগণের প্রতি আবেদন জানাতে চাই যে, সরকারের এই অবৈধ প্রচেষ্টা যা মুসলিমদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করে, পার্সোনাল ল’কে হস্তক্ষেপ করে তাকে প্রত্যাখ্যান করা এবং সরকারের এই নাপাক প্রচেষ্টাকে ব্যর্থ করতে হবে।’
ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি

সংসদে তালাক বিল বিতর্কে অংশ নিয়ে বিল নিয়ে সরকারের উদ্দেশ্য ভালো নয় বলে মন্তব্য করে মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলে, ‘আমি মুসলিমদের পক্ষে বলতে চাই যে, দেশের সকল মুসলিম নারী এই বিলের বিরোধিতা করছেন। সেজন্য আমি এই বিলটির বিরুদ্ধে, কারণ এটি দেশের সংবিধানবিরোধী।’

তিনি বলেন, ‘যদি হিন্দু সমাজের কেউ তালাক দেয় তাঁর জন্য এক বছরের সাজার ব্যবস্থা। কিন্তু মুসলিমদের জন্য তিন বছরের সাজার ব্যবস্থা রাখা হয়েছে কেন?’

ওয়াইসি বলেন, গাড়ি দুর্ঘটনায় কেউ মারা গেলে অভিযুক্তকে দুই বছরের সাজার ব্যবস্থা আছে। কিন্তু তিন তালাকের জিন্য তিন বছরের সাজার ব্যবস্থা করা হচ্ছে কেন? সমকামিতায় ফৌজদারি মামলা না হলেও তিন তালাকে সাজার ব্যবস্থা কেন?’

ওয়াইসি বলেন, ‘ইসলামে বিয়ে একটি চুক্তি। সেজন্য আইন করা যেতে পারে তিন তালাক দিলে তাকে তিনগুণ দেনমোহর দিতে হবে। কিন্তু আপনারা নারীদের ভালোবাসেন না, আপনাদের (সরকার) উদ্দেশ্য শুধু কারাগারে পাঠানো।’

তিনি বলেন, ‘দেশে ৮৪ শতাংশ দশ বছর বয়সী হিন্দু মেয়েদের বিয়ে হচ্ছে, এর বিরুদ্ধে আইন থাকা সত্ত্বেও তা বন্ধ হচ্ছে না। চাপ সৃষ্টি করে জবরদস্তির মধ্যে আমরা আমাদের ধর্ম ছেড়ে দেবো না। আর যতদিন পৃথিবী থাকবে, ততদিন আমরা মুসলিম হিসেবে শরীয়া অনুযায়ী চলতে থাকব, সেজন্য আমরা এই বিল প্রত্যাখ্যান করছি।’

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৮ ডিসেম্বর লোকসভায় তিন তালাক বিল পাস হয়ে গেলেও রাজ্যসভায় তা আটকে গিয়েছিল। বিলটিকে আইনি রূপ দিতে মরিয়া কেন্দ্রীয় সরকার গত সেপ্টেম্বরে তিন তালাক নিয়ে অর্ডিন্যান্স আনে। অর্ডিন্যান্স জারির ছ’মাসের মধ্যে তা সংসদে বিল আকারে পেশ করে তা পাস করাতে হয়। সেই লক্ষ্যেই ফের লোকসভায় সরকার তিন তালাক বিল নিয়ে আসে। কিন্তু রাজ্যসভায় বিরোধীরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় বিলটি পুনরায় সেখানে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত