আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শিশু মৃত্যুর দায় ডেমোক্রেটদের ওপর চাপালেন ট্রাম্প

শিশু মৃত্যুর দায় ডেমোক্রেটদের ওপর চাপালেন ট্রাম্প

মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষার (সিবিপি) জিম্মায় দুই শিশুর মৃত্যু পর এর দায় ডেমোক্রেটদের ওপর চাপিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইট বার্তায় ট্রাম্প লিখেন, সীমান্তে অভিবাসন প্রত্যাশী শিশুদের মৃত্যুর দায় ‘কঠোরভাবে ডেমোক্রেটদের ভুল।’। খবর সিএনএনের।

ট্রাম্প তার টুইট বার্তায় লিখেন, সীমান্তে শিশু বা অন্যদের মৃত্যুর জন্য ডেমোক্রেট এবং তাদের অভিবাসন নীতি দায়ী; কেননা তাদের নীতির কারণে মানুষজন মনে করে তারা দীর্ঘপথ পাড়ি দিয়ে আমাদের দেশে অবৈধভাবে প্রবেশ করতে পারবে। কিন্তু তারা পারবে না। যদি আমাদের একটি দেয়াল থাকতো, তাহলে তারা তখনও চেষ্টাই করতো না।

টেক্সাসের এল পাসোর প্রায় ৯০ মাইল উত্তরে নিউ মেক্সিকোর আলামোগরদোর জেরাল্ড চ্যাম্পিয়ান রিজিওনাল মেডিকেল সেন্টারে বড়দিনের সন্ধ্যায় গুয়েতেমালার আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।

কংগ্রেসনাল হিসপানিক ককাস-র চেয়ারম্যান রিপ্রেজেনটেটিভ জোয়াকুইন কাস্ত্রো বলেছেন, ফিলেপে গোমেজ আলোনজো নামের ওই শিশুর মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা দিলে সোমবার (২৪ ডিসেম্বর) তাকে হাসপাতালে নিয়ে যান একজন সীমান্ত কর্মকর্তা।

সিবিপি জানিয়েছে, পর্যবেক্ষণের জন্য ওই শিশুকে অতিরিক্ত ৯০ রাখা হয় এবং পরে সোমবার দুপুরের দিকে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।

তারা বলছে, ওইদিন আরও পরের দিকে ছেলেটি বমি করতে থাকে এবং পর্যবেক্ষণের জন্য তাকে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর সে মারা যায়।

মার্কিন সরকারের আংশিক অচলাবস্থা দূরীকরণে যখন ডেমোক্রেট ও রিপাবলিকানরা একটি সমাধান খোঁজার চেষ্টা করছে ঠিক তখন ট্রাম্প এ ধরনের টুইট করলেন। সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের দাবির বিষয়ে উভয়পক্ষের মধ্যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

এর আগে চলতি মাসের প্রথম দিকে, বর্ডার পেট্রোলের জিম্মায় থাকাবস্থায় বমি করতে করতে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়ার গুয়েতেমালার সাত বছরের এক শিশুর মৃত্যু হয়। জাকেলিন কাল মাকুইন নামের ওই মেয়েকে টেক্সাসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেছে এবং মস্তিষ্কে ভেতর ফুলে গেছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত