আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সন্তুষ্টির কথা জানাল ভারত, নেপাল, ওআইসি ও সার্ক

সন্তুষ্টির কথা জানাল ভারত, নেপাল, ওআইসি ও সার্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভারত, নেপাল, সার্ক ও ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাচনী পর্যবেক্ষকেরা। তাঁদের মতে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট শেষ হয়েছে।

ভারতের তিন সদস্যের নির্বাচন পর্যবেক্ষক দলের অন্যতম সদস্য ও পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন কর্মকর্তা আরিজ আফতাব গতকাল রোববার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে বলেন, ‘বিভিন্ন এলাকায় আমরা নির্বাচন পর্যবেক্ষণ করেছি। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) এই নির্বাচন সুশৃঙ্খল ও পরিশিলীতভাবে সম্পন্ন করতে পেরেছে। নির্বাচনে উৎসবমুখর পরিবেশ আমাদের চোখে পড়েছে।’ তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের নির্বাচন কমিশনের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। সে কারণেই তিন সদস্যের প্রতিনিধিদল নিয়ে তারা নির্বাচন পর্যবেক্ষণে এসেছে।

ভারতীয় পর্যবেক্ষক দলের পর একই হোটেলে সংবাদ সম্মেলন করে ওআইসির প্রতিনিধিদলটি। সাত সদস্যের প্রতিনিধিদলটির নেতা হামিদ এ ওপেলোইয়েরু বলেন, ‘আমরা রাজধানীর ওয়ারী, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখার সময় শান্তিপূর্ণ পরিবেশ ও ভোটারদের স্বতঃস্ফূর্ততা দেখে আমরা সন্তুষ্ট।’

নির্বাচনে প্রাণহানির বিষয়ে জানতে চাইলে ওআইসির সহকারী মহাসচিব হামিদ ওপেলোইয়েরু বলেন, ওই ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করা যায়। যদিও একটি মৃত্যু কারও কাম্য হতে পারে না। হতাহতের ঘটনাগুলোকে ‘দুর্ঘটনা’ হিসেবে বলতে পারেন।

নির্বাচনের গ্রহণযোগ্যতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওআইসির নির্বাচন পর্যবেক্ষক দলের এই সদস্য বলেন, নির্বাচনী কর্মকর্তার সময়মতো ও সুশৃঙ্খলভাবে কাজ করছেন, ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়ার মতো দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক এসব মান পূরণ করার মানে হচ্ছে নির্বাচন বিশ্বাসযোগ্য হয়েছে। এ ছাড়া ভোটকেন্দ্র ঘুরে দেখার সময় আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে দেখেছেন বলে জানান তিনি।

এদিকে সন্ধ্যায় নেপালের দুই সদস্যের নির্বাচন পর্যবেক্ষক দলের নেতা দিপেন্দ্র কান্ডাল সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে বলেন, তাঁরা ঢাকা-৬ ও ঢাকা-১৩ আসনের নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। ইভিএম প্রযুক্তি নিয়ে তাঁদের আগ্রহ ছিল। বাংলাদেশ নিজস্ব প্রযুক্তির মাধ্যমে পরীক্ষামূলকভাবে ইভিএম ভোট–প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও পরিচ্ছন্ন ছিল বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে গতকাল সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত ভোটকেন্দ্র পরিদর্শনের পর নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সাংবাদিকদের কাছে সন্তুষ্টির কথা জানান কানাডার নাগরিক তানিয়া ফস্টার। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে তানিয়া ফস্টারসহ বেশ কয়েকজন বিদেশি নাগরিক ওই কেন্দ্র পরিদর্শনে আসেন।

তানিয়া ফস্টার বলেন, ‘এ পর্যন্ত আমি পাঁচটি ভোটকেন্দ্র ঘুরেছি। বাংলাদেশের এ নির্বাচনের সাক্ষী হতে পেরে আমি গর্বিত। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের অত্যন্ত আনন্দের সঙ্গে ভোট প্রয়োগ করতে দেখেছি। এটা আমাকে সত্যি অনুপ্রাণিত করেছে।’

শেয়ার করুন

পাঠকের মতামত