আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আনুষ্ঠানিকভাবে ইউনেস্কো ছাড়ল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

আনুষ্ঠানিকভাবে ইউনেস্কো ছাড়ল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে বেরিয়ে গেলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

২০১৭ সালে বের হয়ে যাওয়ার ঘোষণা ২০১৯ সালের প্রথম দিনই বাস্তাবয়ন করলো এই দুটি দেশ।

আলজাজিরা জানায়, ২০১৭ সালের অক্টোবরে ইসরায়েল বিরোধী অবস্থানের অভিযোগ এনে ইউনেস্কো থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। তাদের অনুসরণ করে একদিন পরই ইউনেস্কো থেকে বের হওয়ার ঘোষণা দেয় ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের ইউনেস্কো ছাড়ার সিদ্ধান্তকে ‘সাহসী ও নৈতিক’ বলে প্রশংসা করে ইসরায়েলও সেই পথ অনুসরণ করবে বলে সেসময় এক বিবৃতিতে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

২০১১ সালে ফিলিস্তিনিকে সদস্যপদ দেয় প্যারিসভিত্তিক প্রতিষ্ঠান ইউনেস্কো। এছাড়া পশ্চিম জেরুজালেমে ইসরায়েলের কর্মকাণ্ডেরও সমালোচনা করে আসছে প্রতিষ্ঠানটি।

ফিলিস্তিনিকে সদস্যপদ দেয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনার মুখে পড়ে ইউনেস্কো। এমনকি এক পর্যায়ে ইউনেস্কোতে চাঁদা দেয়া বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। সংস্থাটির মোট বাজেটের ২২ শতাংশই অনুদান দিতো যুক্তরাষ্ট্র।

তখন একই পথ অনুসরণ করে ইসরায়েলও ইউনেস্কোর চাঁদা দেয়া বন্ধ করে দেয়। ফলে দেশ দুটির কাছে ইউনেস্কোর বকেয়ার পরিমাণ অনেক হয়ে যায়।

তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বের হয়ে গেলেও ইউনেস্কো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করা হচ্ছে। যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এই বিষয়ে কোনও মন্তব্য জানা সম্ভব হয়নি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত