আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

রাশিয়ায় বিধ্বস্ত ভবনের ভেতর থেকে ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার

রাশিয়ায় বিধ্বস্ত ভবনের ভেতর থেকে ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার

পশ্চিম-মধ্য রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলের ম্যাগনিটোগোর্স্ক শহরে গ্যাস বিস্ফোরণে একটি ভবনের বিধ্বস্ত ব্লকের ইট-পাথরের টুকরো ভেতর থেকে ১১ মাসের একটি শিশুকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

উদ্ধারকৃত শিশুটির নাম ইভান। তার মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া দীর্ঘ সময় ধরে দেখভালের বাইরে থাকায় ঠান্ডার সমস্যায় ভুগছে ১১ মাসের শিশুটি। চিকিৎসার জন্য তাকে মস্কোতে পাঠানো হবে। শিশুটির অবস্থা এখন গুরুতর।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি জানায়, ইভানকে যখন উদ্ধার করা হয়, তখন তার শরীরের কিছু অংশে পোশাক ছিল। এসময় এই এালকার তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, শিশুটির মাও জীবিত আছেন এবং তিনি তার সন্তানকে দেখতে ইতোমধ্যে হাসপাতালে পৌঁছেছেন।

চেলিয়াবিনস্কের গভর্নর বোরিস দুব্রোভস্কি তার টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে, শিশুটিকে উদ্ধারকাজ পরিচালনা সময় উদ্ধারকর্মীরা তার কান্না শুনতে পায়।

সোমবারের এই ভবন বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা ইতোমধ্যে আট হয়েছে। এই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উরাল পার্বত্য অঞ্চলে অবস্থিত শহরটির সরকারি কর্মকর্তাদের মতে, একটি গ্যাস লাইন ছিদ্র হয়ে যাওয়ায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখনও ৩৬ জন নিখোঁজ আছেন।

এদিকে, ঝুঁকিপূর্ণ ভবনটি নিরাপদ না হওয়া পর্যন্ত উদ্ধারকাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির জরুরি পরিস্থিতি বিষয়কমন্ত্রী ইয়েভগেনি জিনিচেভ বলেছেন, এই পরিস্থিতিতে উদ্ধারকাজ চালিয়ে যাওয়া অসম্ভব। ভবনটির যে অংশ এখনও ভেঙে পড়েনি, সেটিই এখন সবচেয়ে ঝুঁকপূর্ণ।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর একটার দিকে বিবিসি’র প্রতিনিধি সারাহ রেইন্সফোর্ড জানান, ভবনটি নিরাপদ হতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগবে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত