আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিংহাসনের আরোহণের ২ বছরের মাথায় পদত্যাগ মালয়েশিয়ার রাজার

সিংহাসনের আরোহণের ২ বছরের মাথায় পদত্যাগ মালয়েশিয়ার রাজার

আকস্মিকভাবেই রোববার সিংহাসন ছাড়ার ঘোষণা দিলেন মালয়েশিয়ার রাজা সুলতান মোহাম্মদ পঞ্চম।

পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করার আগে পদত্যাগ করা তিনিই প্রথম মালয়েশীয় রাজা।

দেশটির জাতীয় প্রাসাদ রাজার পদত্যাগের কোনো কারণ জানায়নি। এ নিয়ে কোনো প্রশ্নেরও জবাব দেয়নি। তবে তার পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে জানিয়েছে।

রুশ সুন্দরী সাবেক মিস মস্কোর সঙ্গে রাজা সুলতানের প্রেম-বিয়ের খবর নিয়ে জোর গুঞ্জনের মধ্যে এ পদত্যাগের ঘটনা ঘটল।

নভেম্বরে চিকিৎসা ছুটিতে গিয়েছিলেন সুলতান। এর পরই রাশিয়ার রাজধানীতে সাবেক মিস মস্কোর সঙ্গে তার বিয়ের ছবি প্রকাশ্যে আসে।

কিন্তু কর্মকর্তারা এ সম্পর্কে কোনো মন্তব্য করেননি কিংবা সুলতানের স্বাস্থ্য নিয়েও বিস্তারিত কিছু জানান নি।

রাজপ্রাসাদ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জনগণ সহনশীল, ঐক্যবদ্ধ থাকবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালনের মাধ্যমে মালয়েশিয়ার সার্বভৌমত্ব, শান্তি ও সংহতি বজায় রাখবে বলে আশা প্রকাশ করেছেন রাজা।

এতে আরো বলা হয়, ২০১৬ সালের ডিসেম্বরে রাজা সিংহাসনে আরোহণ করেন, তিনি তার নিজ রাজ্য কেলান্তানে ফিরে যেতে প্রস্তুত।

দেশ পরিচালনায় সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও ক্ষমতাসীন সরকারের প্রতিও রাজা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিবৃতিতে।

নিউ স্ট্রেইট টাইমসের খবরে বলা হয়েছে, রাজপ্রাসাদ ও মাহাথির মোহাম্মদ সরকারের একটা উত্তেজনা চলছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত