আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

মেয়াদ শেষ হওয়ার তিন বছরেরও বেশি সময় আগেই হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

সোমবার এক বিবৃতিতে তিনি এই ঘোষণা দেন বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস। আগামী ১ ফেব্রুয়ারি তিনি তার পদ থেকে সরে গেলে সংস্থাটির প্রধান নির্বাহী ক্রিস্টালিনা জর্জিয়েভা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

জিম ইয়ং কিম বলেন, বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্য নিষ্ঠার সঙ্গে কাজ করা এই উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অনেক বড় সম্মানের বিষয় ছিল।

তিনি বলেন, অন্য যেকোনো কিছুর চেয়ে সারাবিশ্বের দরিদ্র মানুষের আকাঙ্ক্ষা হিসেবে জলবায়ু পরিবর্তন, মহামারী, দুর্ভিক্ষ ও শরণার্থী সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করাই বিশ্বব্যাংকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

পদত্যাগের পর তিনি উন্নয়নশীল দেশের অর্থনীতির অবকাঠামো বিনিয়োগ নিয়ে কাজ করা একটি ফার্মে যোগ দেবেন বলে জানানো হয়েছে গণমাধ্যমটির প্রতিবেদনে।

২০১২ সালে পাঁচ বছরের জন্য বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন জিম ইয়ং কিম। মেয়াদ শেষে ২০১৭ সালে আরও পাঁচ বছরের জন্য পুনর্নির্বাচিত হন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত