আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

আফগানিস্তানে তালেবান হামলায় নিরাপত্তা বাহিনীর ২১ সদস্য নিহত

আফগানিস্তানে তালেবান হামলায় নিরাপত্তা বাহিনীর ২১ সদস্য নিহত

আফগানিস্তানে তালেবান বাহিনী দেশটির পশ্চিমাঞ্চলীয় বাদঘিস প্রদেশে নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর ২১ জন সদস্যকে হত্যা করেছে। সাম্প্রতিক মাসগুলোতে এটাই তালেবানের পক্ষ থেকে ভয়ানক হামলা।

তুর্কেমিনিস্তানের সঙ্গে সীমান্ত সংলগ্ন প্রদেশটির বিভিন্ন অংশে দুটি নিরাপত্তা চৌকিতে তালেবান সন্ত্রাসীরা রাতে হামলা চালালে নিরাপত্তা বাহিনীর এসব সদস্য নিহত হয় বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।  

এদিকে, প্রাদেশিক কাউন্সিলের প্রধান আব্দুল আজিজ বেক বলেছেন, তালেবান সন্ত্রাসীদের হামলায় ১৪ জন পুলিশ এবং সরকারি বাহিনীর অনুগত আরো সাত জন সদস্য নিহত হওয়ার পাশাপাশি নয়জন আহত হয়েছেন। এদিকে তালেবান গোষ্ঠীর মুখপাত্র ক্বারী ইউসুফ আহমাদি সরকারি বাহিনীর পক্ষে ৩৪ জন সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছেন। এছাড়া এসময় নিরাপত্তা বাহিনীর কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়েছে বলেও জানান তিনি।

বাদঘিস প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জামশিদ শাহাবি  জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তালেবান গোষ্ঠীর ১৫ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে এবং আরো ১০ ব্যক্তি আহত হয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত