আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

খাশোগি হত্যায় সৌদিকে শাস্তি পেতে হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

খাশোগি হত্যায় সৌদিকে শাস্তি পেতে হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি আরবকে শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সোমবার সিএনবিসি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

পার্সটুডে এক প্রতিবেদনে জানায়, পম্পেওর এ বক্তব্যকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কিছুদিন আগে ট্রাম্প বলেন, খাশোগি হত্যার ঘটনায় রিয়াদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে তা আমেরিকার স্বার্থের জন্য ক্ষতিকর হবে। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর মুখে শোনা গেলো ভিন্ন কথা। তিনি পরিষ্কারভাবে জানান, খাশোগির হত্যাকারীরা তাদের অপরাধ থেকে পার পাবে না।

মাইক পম্পেও বলেন, ‘খাশোগি হত্যার ঘটনায় আমরা বিশ্বকে খুব পরিষ্কার বার্তা দিয়েছি। এটা ছিল একটা ঘৃণ্য কাজ, এটা অগ্রহণযোগ্য। এই হত্যাকাণ্ডের শাস্তি অন্য দেশগুলোকে পথ দেখাবে।’

গত ২ অক্টোবর যুক্তরাষ্ট্রে বসবাসরত সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেট ভবনে হত্যা করা হয়। প্রথমে সৌদি আরব এই হত্যাকাণ্ডের কথা অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে সত্য স্বীকার করতে বাধ্য হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবের পক্ষে অবস্থান নিয়েছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত