আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারতের লোকসভায় পাস হচ্ছে নাগরিকত্ব বিল, আসাম সংকট বাড়বে

ভারতের লোকসভায় পাস হচ্ছে নাগরিকত্ব বিল, আসাম সংকট বাড়বে

আসামে তুমুল বিরোধিতা চললেও, ভারতের কেন্দ্রীয় লোকসভায় পাস হতে চলেছে বিতর্কিত নাগরিকত্ব বিল। মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে শুরু হওয়া অধিবেশনে বিলটি তোলা হয়েছে।
এতে করে আসামে নাগরিকত্বের তালিকা নিয়ে সৃষ্ট সংকট আরও পোক্ত হচ্ছে। বাদ পড়া ৪০ লাখ বাসিন্দার জন্য নিজেদের আসামের নাগরিক প্রমাণ করা আরও কঠিন হয়ে পড়বে বলেও মনে করছেন অনেকে। এর প্রতিবাদে আসামে দিনব্যাপী বনধ্ কর্মসূচি পালিত হচ্ছে।
এর আগে একই কারণে সোমবার (৭ জানুয়ারি) রাজ্য বিজেপির সঙ্গে জোট ও সরকার ছাড়ে আসাম গণপরিষদ। যদিও দলটির জোট ছাড়ায় বিজেপি নেতৃত্বাধীন সর্বানন্দ সোনোয়াল সরকারের কোনো বিপত্তি নেই।
তবে এর মধ্য দিয়ে আন্দোলন আরও জোরালো হবে বলে মনে করছেন গণপরিষদ নেতারা।
নাগরিকত্ব বিলে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার ও শ্রীলঙ্কা থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি-সহ ওই সব দেশে সংখ্যালঘুরা যদি অত্যাচারের কারণে ভারতে আসেন তবে তাদের নাগরিকত্ব দেয়া হবে। কেবল নাগরিকত্ব পাবেন না মুসলিমরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গত সপ্তাহে এ বিলটির পক্ষে সুর তোলেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত