আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাজ্য সরকারের ক্ষমতা কমিয়ে দিলো সংসদ

যুক্তরাজ্য সরকারের ক্ষমতা কমিয়ে দিলো সংসদ

মঙ্গলবার ব্রিটিশ সংসদের নিম্নকক্ষে অনুষ্ঠিত এক ভোটাভুটিতে সরকারের কর আরোপ করার একক ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে৷ প্রধানমন্ত্রী টেরেসা মে'র দলের কয়েকজন সাংসদও এর পক্ষে ভোট দিয়েছেন৷

মঙ্গলবার সংসদে ৩০৩-২৯৬ ভোটে একটি অর্থ বিল পাস হয়৷ ফলে কোনো চুক্তি ছাড়াই ব্রিটেনকে যদি ইইউ থেকে বের হয়ে যেতে হয়, তাহলে সেই সময় সংসদের অনুমোদন ছাড়া ব্রিটিশ সরকার কোনো ধরনের কর আরোপ করতে পারবে না৷খবর ডয়চে ভেলের।

টেরেসা মে'র দলের কয়েকজন সাংসদএই বিলের পক্ষে ভোট দিয়েছেন৷ এর মানে হচ্ছে, প্রায় দেড় বছর ধরে ব্রিটেন ও ইইউ'র মধ্যে আলোচনা হওয়ার পর যে খসড়া চুক্তি প্রণীত হয়েছে, তা ব্রিটিশ সংসদে পাস না-ও হতে পারে৷ আগামী মঙ্গলবার সংসদে ঐ খসড়া চুক্তি নিয়ে ভোটাভুটি হবে৷ তার আগে বুধবার থেকে সাংসদরা ঐ চুক্তি নিয়ে আলোচনা করবেন৷

এর আগে চুক্তিটি পাস করানোর মতো পর্যাপ্ত সাংসদের ভোট পাওয়া যাবে না, এই আশঙ্কায় ১১ ডিসেম্বরের ভোটাভুটি স্থগিত করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী৷ তিনি তাঁর দলের বিদ্রোহী সাংসদদের এই বলে সতর্ক করে দিচ্ছেন যে, মঙ্গলবারের ভোটে পরাজয় হলে দুটি ঘটনা ঘটতে পারে৷ এক, চুক্তি ছাড়াই ব্রিটেনকে ইইউ থেকে বের হয়ে যেতে হতে পারে৷ দুই, ইইউতে থেকে যেতে হতে পারে৷

কিন্তু এরকম সতর্কবাণীও প্রধানমন্ত্রীর দলের কয়েকজনকে অর্থ বিলের পক্ষে ভোটদান থেকে বিরত রাখতে পারেনি৷

অবশ্য অর্থ বিলে পরাজয়ের বিষয়টিকে অত গুরুত্ব দিতে চাইছে না ব্রিটিশ সরকার৷ তারা বলছে, কর আরোপের বিষয়টি যখন প্রয়োজন হবে তখন ভেবে দেখা হবে৷ সরকারের একজন মুখপাত্র বলেছেন, ব্রিটেন যে মার্চের ২৯ তারিখ ইইউ থেকে বের হয়ে যাবে, এই সংশোধনীর (সরকারের কর আরোপ ক্ষমতা কমানো) কারণে সেই সত্যে কোনো পরিবর্তন আসবে না৷ এবং এটি সরকারকে কর সংগ্রহ থেকে দূরে রাখতে পারবে না৷

তিনি বলেন, যে-কোনো ব্রেক্সিট পরিস্থিতিতে বাধাহীনভাবে কর ব্যবস্থা চালিয়ে নিতে আমরা সংসদের সঙ্গে কাজ করে যাবো৷

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত