আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিরিয়া থেকে মার্কিন বাহিনীর সামরিক সরঞ্জামাদি সরানো শুরু

সিরিয়া থেকে মার্কিন বাহিনীর সামরিক সরঞ্জামাদি সরানো শুরু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৈন্য প্রত্যাহারের ঘোষণার পর সিরিয়া থেকে মার্কিন সেনাবাহিনীর সামরিক সরঞ্জামাদি সরিয়ে নেয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন এই প্রত্যাহার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক প্রশাসনিক কর্মকর্তা।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এই কর্মকর্তার বরাত দিয়ে একথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় গণমাধ্যম সিএনএন। তবে নিরাপত্তার কারণে তিনি জানাননি যে এগুলো কী ধরনের সামরিক সরঞ্জামাদি  এবং বিমান নাকি স্থলযানে করে সরানো হয়েছে।

সিরিয়ার কোন অঞ্চল থেকে এই সামরিক সরঞ্জামাদি  সরানো হয়েছে সেটাও জানাননি তিনি। যদিও ধারণা করা হচ্ছে যে সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক সরঞ্জামাদিই  প্রথমে সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমটি।

এদিকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল শন রাইয়ান শুক্রবার এক বিবৃতিতে বলেন, সিরিয়া থেকে আমাদের ইচ্ছাকৃত প্রত্যাহার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু এই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য তিনি জানাননি।

এর আগে কর্মকর্তারা সিএনএন’কে জানিয়েছিলেন, সামরিক সরঞ্জামাদি সরিয়ে নেয়া সংক্রান্ত আলোচনাটি ট্রাম্পের ইচ্ছাধীন। যদিও তাৎক্ষণিক কোনও সৈন্য সিরিয়া থেকে সরিয়ে নেয়া হবে না বলে মনে করছেন তারা।

এমনকি পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন বল্টনের মতো জ্যেষ্ঠ কর্মকর্তারা সিরিয়া থেকে সৈন্য সরানোর নেয়ার সময় সম্পর্কে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

প্রেসিডেন্টের সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়ে ট্রাম্প ও জনগণের পরবর্তী মতামত জানতে চায় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বল্টনের কথাতেই এমন ইঙ্গিতই পাওয়া যায়। তিনি বলেছেন, এখনও কিছু দিনের জন্য সৈন্যরা সেখানে থাকতে পারে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত