আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করবে লেবানন

ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করবে লেবানন

ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করার কথা ঘোষণা দিয়েছে লেবানন। দেশটির দক্ষিণে ইসরায়েলি সেনাবাহিনীর তৎপরতার বিরুদ্ধে এই অভিযোগ দাখিল করা হবে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

গত মাসে ইসরায়েলি সেনাবাহিনী ওই অঞ্চলে একটি সামরিক অভিযান শুরু করেছে। ইসরায়েলের দাবি, তারা হেজবুল্লাহ’র সুড়ঙ্গ ধ্বংসে এই অভিযান চালাচ্ছে। জাতিসংঘ নির্ধারিত ব্লুলাইনে একটি দেয়ালও নির্মাণ করছে সেনাবাহিনী।  ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর লেবানন ও ইসরায়েল সীমান্তে একটি ব্লু লাইন চিহ্নিত করা হয়েছিল।

ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়েরের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে লেবাননের সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদের বৈঠকের পর। ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাইকেল আউন, প্রধানমন্ত্রী সাদ হারিরি এবং শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা।

লেবাননের প্রতিরক্ষা কাউন্সিল জানায়, সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীর তৎপরতা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুল্যুশন ১৭০১ এর স্পষ্ট লঙ্ঘন।

লেবানন ইসরায়েলকে শত্রু রাষ্ট্র হিসেবে অভিহিত করে থাকে। নজরদারির উদ্দেশ্যে ইসরায়েলি বিমানগুলো প্রায়ই লেবাননের আকাশসীমায় প্রবেশ করে। লেবানন প্রায়ই দেশটির বিরুদ্ধে আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে। ২০০৬ সালে উভয় দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত