আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

চীনে কয়লা খনি ধসে নিহত ২১

চীনে কয়লা খনি ধসে নিহত ২১

চীনে একটি কয়লা খনি ধসের ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ওই ঘটনার সময় খনির ভেতর ৮৭ জন শ্রমিক কাজ করছিল। তবে ৬৬ জনকে জীবিত উদ্ধার করা গেছে বলে জানিয়েছেন তারা।

খবরে বলা হয়েছে, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানশি প্রদেশের সেনমুতে এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক খবরে বলা হয়েছিল, ১৯ জন খনি শ্রমিক নিহত হয়েছে এবং দুজন আটকা পড়েছে। পরে কর্তৃপক্ষ ২১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করে।

বেইজি মাইনিং কোম্পানি লিমিটেডের মালিকাধীন লিজিয়াগোও খনিতে ওই দুর্ঘটনা ঘটেছে।

তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

ঘটনার পর পর প্রকাশিত ছবিতে দেখা গেছে, অনেক গাড়ি সেখানে জড়ো হয়েছে।

চীনে প্রায়ই ভয়াবহ খনি দুর্ঘটনা ঘটে থাকে। অবৈধ খনির বিরুদ্ধে অভিযান ও কয়লা উৎপাদনের অবস্থা উন্নয়নের চেষ্টার পরও সেখানে নিরাপত্তা রেকর্ড খুব একটা ভালো নয়।

গত বছরের ডিসেম্বরে চীনের দক্ষিণ পশ্চিমের একটি কয়লা খনিতে দুর্ঘটনায় সাতজন নিহত এবং আরও তিনজন আহত হয়।

এর আগে ওই বছরেরই অক্টোবরে আরেকটি খনিতে দুর্ঘটনা ঘটলে ২১ জন শ্রমিক নিহত হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত