আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মালয়েশিয়ার নতুন রাজা টেঙ্কু আব্দুল্লাহ

মালয়েশিয়ার নতুন রাজা টেঙ্কু আব্দুল্লাহ

মালয়েশিয়ার পাহাং রাজ্য শনিবার তাদের নতুন সুলতান হিসেবে টেঙ্কু আব্দুল্লাহ শাহের (৫৯) নাম ঘোষণা করেছে। তার বাবা সুলতান আহমেদ শাহের স্থলাভিষিক্ত হবেন তিনি।

ধারণা করা হচ্ছে, দেশটির নতুন রাজা হতে পারেন টেঙ্কু আবদুল্লাহ। বারনামা নিউজ এজেন্সির বরাতে এএফপি জানায়, মালয়েশিয়ার রাজা সুলতান পঞ্চম মোহাম্মদের সিংহাসন ত্যাগের পর নতুন রাজা নির্বাচনে নয়টি রাজপরিবারের প্রধানরা আগামী ২৪ জানুয়ারি ভোট দিতে যাচ্ছেন।

এর আগে নতুন সুলতানের নাম ঘোষণায় তার রাজা হওয়ার সম্ভাবনাই বেড়ে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

রুশ সুন্দরী সাবেক ‘মিস মস্কো-২০১৫’ ওকসানা ভোয়েভোদিনার সঙ্গে রাজা মোহাম্মদের বিয়ের খবর ডিসেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত সপ্তাহে হঠাৎই পদত্যাগের ঘোষণা দেন পঞ্চম মোহাম্মদ। মেয়াদ শেষের আগেই সরে যাওয়া প্রথম মালয়েশীয় রাজা তিনি।
মালয়েশিয়ায় একজন রাজার মেয়াদ পাঁচ বছর। দেশটিতে নয়টি রাজপরিবারের প্রধানরা (সুলতান) ভোটের মাধ্যমে দেশের রাজা নির্বাচন করেন। ক্রমান্বয়ে এক রাজ্যের পর আরেক রাজ্য থেকে রাজা নির্বাচিত হয়। এবারের ধাপে পাহাং রাজ্য থেকেই রাজা হবে বলে জানিয়েছে এএফপি।

সুলতান আবদুল্লাহ শাহ খেলাধুলার ক্ষেত্রে পরিচিত ফিগার। বর্তমানে তিনি এশিয়ান হকি ফেডারেশনের প্রেসিডেন্ট এবং আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) কাউন্সিল সদস্য।

রাজপ্রাসাদের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের বনিবনা হচ্ছিল না বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। সাংবিধানিকভাবে পরিচালিত দেশ মালয়েশিয়ায় রাজা বলতে গেলে অলঙ্কারিক পদ, যিনি মুসলমান অধ্যুষিত দেশটিতে ইসলামের অভিভাবক। তবে প্রধানমন্ত্রীসহ বেশ কিছু জ্যেষ্ঠ পদে নিয়োগের জন্য রাজার অনুমোদনের প্রয়োজন হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত