আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব

মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব

বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি শূন্য রেখার ১৫০ গজের মধ্যে তুমব্রু খালে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করছে মিয়ানমার। গণমাধ্যমে এই প্রকাশ হওয়ার পর মঙ্গলবার (১৫ জানুয়ারি) ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইন ও’কে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কেন পাকা স্থাপনা নির্মাণ হচ্ছে রাষ্ট্রদূতকে তলব করে নেপিডোর কাছে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়ে একটি কূটনৈতিক চিঠি দিয়েছে ঢাকা। বিকেল রাষ্ট্রদূত উ লুইন ও দুই প্রতিনিধিকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন।

এদিকে, একই বিষয়ে উদ্বেগ জানিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপিকে গতকাল সোমবার আরেকটি চিঠি দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইন ও’কে মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নেপিডোর সর্বশেষ তথ্য জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নেপডো কাজ করছে। খুব শিগগিরই ঢাকাকে অগ্রগতি জানান হবে।

এর আগে, গত ৮ জানুয়ারি কূটনৈতিক চ্যানেলে আরাকান আর্মি ও আরসা নিয়ে বাংলাদেশকে জড়িয়ে মিয়ানমারের রাষ্ট্রপতি কার্যালয়ের মুখপাত্রের দেওয়া বিবৃতির কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা।

মিয়ানমার সরকারকে দেয়া প্রতিবাদপত্রে ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে আরাকান আর্মি এবং আরসার কোনো ঘাঁটি নেই। মিয়ানমারের রাষ্ট্রপতি কার্যালয়ের মুখপাত্র আরাকান আর্মি ও আরসা নিয়ে বাংলাদেশকে জড়িয়ে গণমাধ্যমে যে বিবৃতি দিয়েছে তা বাংলাদেশের নজরে এসছে। মিয়ানমারের রাষ্ট্রপতি কার্যালয়ের মুখপাত্রের ওই বিবৃতি মিথ্যা ও মনগড়া।

শেয়ার করুন

পাঠকের মতামত