আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

মোবাইলের পাসওয়ার্ড না দেয়ায় স্বামীকে পুড়িয়ে মারলো স্ত্রী

মোবাইলের পাসওয়ার্ড না দেয়ায় স্বামীকে পুড়িয়ে মারলো স্ত্রী

মোবাইলের পাসওয়ার্ড না দেয়ায় স্বামীকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে ইন্দোনেশিয়ার এক নারী। আগুন দেয়ার দুই দিনের মাথায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যু হয়। দেশটির পশ্চিম নুসা টেনগারা প্রদেশের পশ্চিম লুমবোক জেলায় এ ঘটনা ঘটে।

ডেইলি মেইল জানায়, স্বামী দেদি পুরনামা (২৬) ঘরে কাজ করছিলেন। এসময় তার স্ত্রী ইলহাম চাহায়ানি (২৫) তার কাছে মোবাইলের পাসওয়ার্ড চায়। পুরনামা পাসওয়ার্ড দিতে অস্বীকৃতি জানায়।

এসময় ইলহাম রেগে গিয়ে বোতল থেকে পেট্রোল বের করে পুরনামার গায়ে ঢেলে দেয় এবং লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয়।

পরে পুরনামাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। ছবিতে দেখা গেছে, পুরনামার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

এ ঘটনার পর স্ত্রী ইলহামকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে মামলা হয়েছে কিনা তা জানা যায়নি।

পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, বাকবিতণ্ডার একপর্যায়ে পুরনামা ইলহামকে আঘাত করে। এর ইলহাম রেগে গিয়ে স্বামীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত