আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

খাশোগি হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা

খাশোগি হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা

মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের বিষয়ে একটি ফায়সালা না হওয়ার আগ পর্যন্ত সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সামনে এগোতে পারে না।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে আঙ্কারায় বৈঠকের একদিন পর তিনি বলেন, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে কংগ্রেস।

গত বছরের ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কানস্যুলেটে বিয়ের কাগজপত্র আনতে গেলে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন ওয়াশিংটন পোস্টের প্রদায়ক জামাল খাশোগি।

রিয়াদ প্রথমে খাশোগির নিখোঁজ হওয়ার বিষয়টি অস্বীকার করেছিল। পরে বিভিন্ন পরস্পরবিরোধী ভাষ্য দেয়ার পর তাকে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে সৌদি।

সৌদি কর্মকর্তারা বলছেন, এ হত্যাকাণ্ডের বিষয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমান কিছু জানেন না। গত বছর দেশটি জানিয়েছে, এ হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২১ সৌদি নাগরিককে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১১ জনকে অভিযুক্ত করে বিচারের জন্য সুপারিশ করা হয়েছে।

খাশোগি হত্যাকাণ্ডে ভূমিকা রাখায় ১৭ সৌদি নাগরিকের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

গত বছরের ডিসেম্বরে মার্কিন সিনেট ইয়েমেনের যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতি মার্কিন সমর্থন দেওয়া বন্ধ করার একটি প্রস্তাব বাস্তবায়নের পক্ষে ভোট দেয়।

এছাড়া মার্কিন আইনপ্রণেতারা নতুন বছরে সৌদি আরবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত