আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইসরাইলি বিমান হামলা ব্যর্থ করল সিরিয়া

ইসরাইলি বিমান হামলা ব্যর্থ করল সিরিয়া

সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি বিমান হামলা ব্যর্থ করে দিয়েছে বলে জানায় দেশটির সেনাবাহিনী।

রোববার সিরিয়া সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি একটি বিমান হামলা প্রতিরোধ করছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। খবর ইয়ানি শাফাক।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা জানায়, 'আামাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি হামলা ব্যর্থ করেছে। হামলা আমরা আগেই প্রতিরোধ করতে পেরেছি।' এতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

এদিকে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

এর আগে গত সপ্তাগের প্রথমে ইসরাইলের জঙ্গিবিমান সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে। তবে এসব হামলার বেশিরভাগই সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে।

সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে লেবাননের ভেতর দিয়ে ইসরাইলের ৩টি জঙ্গিবিমান সিরিয়ায় ওই হামলা চালায়।

ইসরাইলি জঙ্গিবিমান থেকে নিক্ষিপ্ত বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে বলে দাবি সিরিয়ার।

সিরিয়ার বেসামরিক বিমান চলাচল বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় দামেস্ক বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হয়নি এবং বিমানের ওঠানামা স্বাভাবিক রয়েছে।

সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোকে মদদ দিতে দখলদার ইসরাইল মাঝেমধ্যেই সিরিয়ার ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

গত অক্টোবরে রাশিয়া সিরিয়াকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করে তবে এ ধরনের হামলা প্রতিহত করার জন্য।

তখন থেকে সিরিয়ায় অভিযান চালানোর ক্ষেত্রে ইসরাইল সতর্কতা অবলম্বন করে আসছে।

শেয়ার করুন

পাঠকের মতামত