আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

চলে গেলেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সের মানুষ

চলে গেলেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সের মানুষ

মানুষের ইতিহাসে প্রথম যখন যান্ত্রিক উড়োজাহাজ আবিষ্কার করেছিলেন রাইট ভাইয়েরা তার দুবছর পর জন্ম হয়েছিল ‘বিশ্বের সবচেয়ে বেশি বয়সের মানুষ’ মাসাজো নোনাকার। রোববার ১১৩ বছর বয়সে মারা গেছেন এই জাপানি নাগরিক। জাপানি গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯০৫ সালের জুলাইয়ে জন্ম নোনাকার। এর এক মাস পরেই  বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার বিখ্যাত ‘থিওরি অব রিলেটিভিটি’ তত্ত্বটি প্রকাশ করেছিলেন। ১৯৩১ সালে নোনাকা বিয়ে করেন। তার ঔরষে জন্ম নেয় পাঁচ সন্তান। ব্যবসা থেকে অবসর নেওয়ার পর টেলিভিশনে সুমো কুস্তি  দেখতেন আর মিষ্টি খেতেন নোনাকো।

গত বছর স্পেনের নাগরিক ফ্রান্সিসকো নুনেজ অলিভেরার মৃত্যুর পর নোনাকাকে বিশ্বের সবচেয়ে বেশি বয়সের মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছিলে গিনেজ।

নোনাকার নাতনি  ইউকো জাপানি সংবাদমাধ্যম কিওডোকে বলেছেন, ‘এই বড় মানুষটির মৃত্যুতে আমরা শোকাভূত। গতকালও তিনি স্বাভাবিক  ছিলেন এবং আমাদের পরিবারের সদস্যদের কোনো ব্যস্ততার মধ্যে না ফেলে তিনি চলে গেলেন।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত