আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আরো ২৫০ রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠাচ্ছে সৌদি আরব

আরো ২৫০ রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠাচ্ছে সৌদি আরব

সৌদি আরব আরো আড়াইশ’ রোহিঙ্গাকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করছে। এটি হবে চলতে বছর দ্বিতীয় দফায় রোহিঙ্গাদের সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠানোর ঘটনা। এর আগে গত ৮ জানুয়ারি ১৩ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠায় রিয়াদ।

রোববার একটি মানবাধিকার সংগঠন এ দাবি করে। ‘ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন’ নামের ওই সংগঠনের ক্যাম্পেইন সমন্বয়ক নে সান লউইন জানান, সৌদি আরবে প্রায় ৩ লাখ রোহিঙ্গা রয়েছে।

সংগঠনটি সৌদি আরবকে এমন জোরপূর্বক রোহিঙ্গাদের বিতাড়িত না করার অনুরোধ জানিয়েছে।

নে সান লউইন বলেন, ‘৩ লাখ রোহিঙ্গার বেশির ভাগের সৌদি আরবে বসবাসের অনুমতি রয়েছে। তারা বৈধভাবেই সৌদি আরব থাকতে পারবে। তবে জেদ্দার শুমাইসি কারাগারে থাকা রোহিঙ্গা বন্দিদের সাথে অন্যান্য রোহিঙ্গার মতো আচরণ করা হচ্ছে না। তাদেরকে সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হচ্ছে।’

নে সান লউন একটি ভিডিও হাতে পান। সেখানে তিনি দেখেন, যেসব রোহিঙ্গা কয়েক বছর আগে সৌদি আরব পৌঁছান তাদেরকে রোববার জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল। সেখান থেকে তাদেরকে ঢাকা পাঠানো হবে।

তিনি জানান, এসব রোহিঙ্গাকে হয় রোববার রাতে কিংবা সোমবার সন্ধ্যায় বাংলাদেশে পাঠানো হবে।

নে সান লউইন জানান, বেশির ভাগ রোহিঙ্গা যারা সৌদি আরব প্রবেশ করেছে তারা পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও নেপালের পাসপোর্টধারী এবং এসব পাসপোর্ট তারা তৈরি করেছে ভুয়া কাগজপত্রের মাধ্যমে।

সৌদি আরব ২০১১ সালের পর যেসব রোহিঙ্গা দেশটিতে প্রবেশ করেছে তাদেরকে বসবাসের অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে।

নে সান লউইন জানান, বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য সৌদি কর্তৃপক্ষের কাছে গত দুই বছর ধরে আবেদন জানাচ্ছে। তিনি নিজেও সৌদি কর্তৃপক্ষ ও কূটনীতিকদের কাছে এ ব্যাপারে গেছেন।

তিনি বলেন, ‘সৌদি আরবের উচিত এসব রোহিঙ্গাকে বিতাড়িত করা বন্ধ করা এবং তাদেরকে বসবাসের অনুমতি দেওয়া।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত