আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

স্বল্পমূল্যে সাংবাদিকদের অস্ত্র দেবে রাইফেল নির্মাতা প্রতিষ্ঠান

স্বল্পমূল্যে সাংবাদিকদের অস্ত্র দেবে রাইফেল নির্মাতা প্রতিষ্ঠান

পৃথিবীর ঝুঁকিপূর্ণ পেশাগুলোর মধ্যে সাংবাদিকতা অন্যতম। কখনও কখনও এত মারাত্মক ঝুঁকির সম্মুখীন হতে হয় যে, আত্মরক্ষার্থে প্রয়োজন হয়ে দাঁড়ায় অস্ত্রের। তাই সাংবাদিকদের নিরাপত্তার কথা ভেবে স্বল্পমূল্যে অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত একে-৪৭ কালাশনিকভ রাইফেলের নির্মাতা প্রতিষ্ঠান। গত সোমবার একজন রেডিও সাংবাদিককে কর্মরত অবস্থায় ছুরিকাঘাত করার পরই এমন সিদ্ধান্ত নিয়েছে এই রুশ প্রতিষ্ঠানটি।

কলাশনিকভ এর এক বিবৃতিতে বলা হয়, দায়িত্বশীল নাগরিকদের নিরাপত্তা নিয়ে ভাবে কলাশনিকভ। পরিচয়পত্র দেখালে আমরা যে কোনো সাংবাদিককেই ১০ শতাংশ কম মূল্যে অস্ত্র দেবো।

শুধু স্বল্পমূল্যে অস্ত্র দেওয়াই নয়, গণমাধ্যমকর্মীদের আত্মরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণও দেওয়া হবে কালাশনিকভের পক্ষ থেকে।

তবে, সাংবাদিকদের জন্য সব ধরণের অস্ত্র সরবরাহ করবে না প্রতিষ্ঠানটি। এজন্য ‘এমআর-৮০’ নামে বিশেষ একটি অপ্রাণঘাতী অস্ত্রকে নির্বাচন করেছে কলাশনিকভ। এই অস্ত্র থেকে রাবার বুলেট ছোঁড়া যাবে। ওই রাবার বুলেটের আঘাতে কারও প্রাণ না গেলেও ধরাশায়ী করা যাবে সহজেই।

সম্প্রতি সাংবাদিকদের ওপর আক্রমণের সূত্র ধরে রাশিয়ার দৈনিক পত্রিকা নোভায়া গ্যাজেট-এর সম্পাদক তার সাংবাদিকদের অস্ত্র সরবরাহ করবেন বলে ঘোষণা দেন। এ ঘোষণার সূত্র ধরেই সাংবাদিকদের ডিসকাউন্টে অস্ত্র সরবরাহের ঘোষণা দেয় অস্ত্র নির্মাতা কালাশনিকভ।

উল্লেখ্য, ছুরিকাঘাতে আহত রেডিও সাংবাদিক তাতিয়ানা ফাগেনার বর্তমানে কোমায় রয়েছেন। তাতিয়ানাকে আক্রমণকারী ইসরায়েলি বংশোদ্ভূত রুশ নাগরিক বরিস গ্রিটকে আটক করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত