আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

৭৬ যাত্রীবাহী রাশিয়ার বিমান ছিনতাইকারী আটক

৭৬ যাত্রীবাহী রাশিয়ার বিমান ছিনতাইকারী আটক

রাশিয়ার সাইবেরিয়া থেকে মস্কোগামী একটি বিমান ছিনতাইয়ের  অভিযোগ এক বন্দুকধারী যাত্রীকে আটক করা হয়েছে। ওই বিমানটি সাত ক্রু, চার শিশু এবং এক নবজাতকসহ ৭৬ জন ছিলেন। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় দুপুর দুইটা ৫৫ মিনিটে সাইবেরিয়ার সুর্গুত থেকে রাশিয়ান এয়ারলাইন অ্যারোফ্লোটের ‘বোয়িং 737’ বিমানটি রওনা হয় বলে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম মিরর অনলাইন।

বন্দুকধারী এই ব্যক্তি বিমানটিকে আফগানিস্তানের দিকে নিতে বলেন। কিন্তু আফগানিস্তানের দিকে রওনা হওয়ার আগে খান্তি-মাসসিস্ক শহরে অবতরণ করে সেখান থেকে জ্বালানি ভরে নিতে হবে বলে তাকে বোঝানো হয়।

টিভি360 এর একটি ফুটেজে বিমানটিকে শহরটিতে অবতরণ করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে সশস্ত্র কর্মকর্তারা ছুটে আসে এবং তাকে গ্রেপ্তার করে। বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের ইউনিফর্ম পরে এসে জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা এই ছিনতাইকারীকে বোকা বানায় বলে একটি খবরে বলা হয়েছে।

তারা তাকে বিমান থেকে নামানোর আগে তার বন্দুক এবং সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে নেয় বলে মনে করা হচ্ছে। তাকে বিমানটির পেছনের দিকে নিয়ে যাওয়ার পর যাত্রীদের সকলেই স্বস্তিবোধ করে।

ম্যাশ অনলাইন নামের একটি গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে খান্তি-মাসসিস্কে অবতরণের পর ছিনতাই হওয়া বিমানটির যাত্রীদের দেখানো হয়। এসময় বিমানবন্দরটিতে এক স্নাইপারকে দেখা যায় বলে টিভি360 এর বরাত দিয়ে জানায় গণমাধ্যমটি।

কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরে ১০টি পুলিশ টিম, রাষ্ট্রীয় সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবা নিয়ে উপস্থিত হয় রুশ নিরাপত্তা বাহিনী। ইতোমধ্যে বিমানটির যাত্রীদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য মস্কো থেকে আরেকটি বিমান পাঠানো হয়।

এই বিষয়ে প্রাথমিকভাবে কোনও মন্তব্য করতে রাজি হয়নি অ্যারোফ্লোট। এক এয়ারলাইন প্রতিনিধি বলেন, আমরা মনে করি এই বিষয়ে ‘রাশিয়ান ন্যাশনাল এন্টি-টেরোরিজম কমিটির’র সঙ্গে কথা বলাটাই ভালো।

এই ঘটনায় ‘রাশিয়ান ইনভেস্টিগেটিভ কমিটি’ অপরাধ মামলা দায়ের করেছে। এই কমিটির নারী মুখপাত্র সভেতলানা পেত্রেনকো বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে মনে হচ্ছে ছিনতাইকারী মদ্যপ ছিলেন। বিষয়টি আশঙ্কাজনক ছিল। কারণ তার কাছে একটি অস্ত্র ছিল। তাকে আটক করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত