আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আর্জেন্টাইন ফুটবলারসহ দুজনকে নিয়ে বিমান নিখোঁজ

আর্জেন্টাইন ফুটবলারসহ দুজনকে নিয়ে বিমান নিখোঁজ

প্রিমিয়ার লিগের আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালাসহ দুজনকে নিয়ে ইংলিশ চ্যানেল থেকে একটি ছোট বিমান নিখোঁজ হয়েছে।

সোমবার রাতে চ্যানেল দ্বীপপুঞ্জের উত্তরাংশ অ্যাল্ডার্নিতে অবস্থানকালে ‘পাইপার মালিবু’ বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি।

শনিবার ফরাসি ক্লাব নান্তের কাছ থেকে থেকে ২৮ বছর বয়সী সালাকে রেকর্ড দরে কেনা কার্ডিফ সিটি বলেছে, এটা খুবই দুঃখজনক।

স্থানীয় পুলিশ বলছে, কার্ডিফগামী ফ্লাইটটির কোনও চিহ্ন পাওয়া যায়নি এবং তার পরিবার খুবই হতাশ হয়ে পড়েছে।

সালার বাবা হোর‌্যাসিও আর্জেন্টাইন টিভি চ্যানেল ‘সিফাইভএন’কে জানিয়েছেন, তিনি তার এক বন্ধুর কাছ থেকে ঘটনাটি শুনেছেন।

তিনি বলেন, আমি এর বেশি কিছু জানি না। এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। আশা করছি সবকিছু ভালোর দিকে যাবে।

এদিকে ‘চ্যানেল আইল্যান্ডস এয়ার সার্চ’র প্রধান কর্মকর্তা জন ফিৎজগেরাল্ড বলেছেন, নিখোঁজ বিমানটি থেকে জীবিত কাউকে উদ্ধার করার সম্ভাবনা দ্রুতগতিতে কমে যাচ্ছে। আমি মনে করি সাগরের তাপমাত্রা ও অবস্থা নিখোঁজ কাউকে উদ্ধারের সম্ভাবনা সবসময় কমিয়ে দেয়।

তিনি বলেন, এখন সাগরের তাপমাত্রা খুব ঠাণ্ডা যা যেকোনো মানুষের শরীরের প্রাণরস শুষে নেয়।

স্থানীয় পুলিশ জানায়, রাত সোয়া সাতটার দিকে উত্তর পশ্চিম  ফ্রান্সের নান্তে থেকে বিমানটি উড্ডয়ন করে। পাঁচ হাজার ফুট ওপর দিয়ে উড্ডয়নের সময় বিমানটি থেকে জার্সি এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কাছে অবতরণের জন্য অনুমতি চাওয়া হয়।

এরপর দুই হাজার ৩০০ ফুট ওপর দিয়ে উড্ডয়নের সময় বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পার্শ্ববর্তী ক্যাসকুয়েটস লাইটহাউজের রাডারের বাইরে চলে যায়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত