আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

টয়লেট টিস্যুতে ‘আল্লাহ’, বিক্ষুব্ধ যুক্তরাজ্যের মুসলিমরা

টয়লেট টিস্যুতে ‘আল্লাহ’, বিক্ষুব্ধ যুক্তরাজ্যের মুসলিমরা

ব্রিটেনের মার্ক্স অ্যান্ড স্পেন্সার কোম্পানির টয়লেট টিস্যুতে ‘আল্লাহ লেখা রয়েছে’ এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় প্রতিষ্ঠানটি বর্জনের ডাক দিয়েছে সে দেশের মুসলিমরা।

তবে মার্ক্স অ্যান্ড স্পেন্সার জোর দিয়ে দাবি করছে, তাদের টিস্যুতে অ্যালোভেরা পাতার নকশা ছাপা রয়েছে, আল্লাহ নয়। তা সত্ত্বেও দুই হাজারেরও বেশি মানুষ ‘ইচ্ছাকৃত ধর্ম অবমাননার’ দায়ে প্রতিষ্ঠানটিকে অভিযুক্ত করে একটি পিটিশনে স্বাক্ষর করেছে বলে বুধবার জানায় ব্রিটিশ পত্রিকা দ্য সান।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইলাল হয়ে পড়ার পর এই বিতর্ক শুরু হয়।

ভিডিওতে দাবি করা হয়, অ্যালোভেরার সুগন্ধযুক্ত টয়লেট টিস্যুতে আরবি হরফে আল্লাহ লেখা রয়েছে।

একজন ব্যক্তি গাড়ির ওপর রেখে বার বার ঘুরিয়ে ফিরিয়ে ওই টিস্যুগুলো ভিডিও করেন।

একইসঙ্গে একটি কণ্ঠস্বর সব ‘ভাই ও বোনকে’ ওই পণ্য না কিনতে আহ্বান জানায়, কারণ ‘সব টয়লেট টিস্যুর ওপর রয়েছে আল্লাহর নাম।’

ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এটি ব্যাপকভাবে শেয়ার করা হলে বিক্ষুব্ধ হয় মানুষ।

মার্ক্স অ্যান্ড স্পেন্সার এসব সমালোচনার জবাবে টুইটারে বলেছে, ‘অ্যালোভেরা টয়লেট টিস্যুতে ছাপানো মোটিফটি অ্যালোভেরা পাতার। এটা আমরা গত পাঁচ বছর ধরে বিক্রি করছি। আমরা আমাদের সরবরাহকারীদের সঙ্গে তদন্ত ও যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়েছি।’

কিন্তু এই বক্তব্যে মানুষের ক্ষোভ প্রশমিত হয়নি, জানায় দ্য সান।

ফেসবুকে সামিরা আক্তার নামের একজন লেখেন, ‘এটা একদম ন্যাক্কারজনক। এতে আমিসহ বহু মানুষ মর্মাহত ও দুঃখিত হয়েছি। বেশি আহত হয়েছি ওরা এটাকে অ্যালোভেরা গাছের প্রতিরূপ বলে চালানোর চেষ্টা করায়।’

মুসা আহমেদ নামের একজন একটি পিটিশনের উদ্যোগ নিয়েছেন। এতে এই টিস্যু পেপারগুলো দোকানের তাক থেকে সরিয়ে ফেলার আহ্বান জানিয়ে বলা হয়, ‘এটি আমাদের ধর্মের অবমাননা।’

মুসা বলেন, ‘এটা ইসলামকে অপমান করার একটা ঘৃণ্য চেষ্টা।'

তবে সবাই যে টিস্যুতে এই আল্লাহ লেখা দেখতে পাচ্ছে তা নয়। সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা এটি নিয়ে দুইভাগে বিভক্ত হয়ে পড়েছেন।

দ্য সানের একটি ছবিতে দেখা যায়, কাছ থেকে দেখলে চিহ্নগুলোকে হাতের তালুর ছাপ মনে হয়। আবার সেটিকেই উল্টোকরে দেখলে মনে হবে আরবিতে হরফে লেখা আল্লাহ।

আসিফ মাজিক নামের একজন বলেন, 'আমি এরকম কোনও সাদৃশ্যই খুঁজে পাচ্ছি না। হয়ত আমার চশমার দোকানে যাওয়া দরকার।'

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত