আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব দেবে ভারত: অমিত শাহ

বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব দেবে ভারত: অমিত শাহ

বাংলাদেশ থেকে যাওয়া শুধুমাত্র প্রতিটি হিন্দু আশ্রয়প্রার্থী ও অন্য প্রতিবেশী দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নাগরিকত্ব দেয়া হবে বলে জানিয়েছেন ভারতে ক্ষমতাসীন বিজেপির প্রধান অমিত শাহ।

মঙ্গলবার সীমান্তবর্তী শহর মালদায় এক র‌্যালিতে তিনি এ কথা বলেছেন।

এক সর্বভারতীয় পত্রিকার অনলাইনে বলা হয়, মালদা শহরে ভারতের জাতীয় নির্বাচনের প্রচারণার শুরুর কালে অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গের জন্য নাগরিকত্ব বিল হবে একটি বড় ইস্যু। লোকসভায় তৃণমূল কংগ্রেস এ বিলে সমর্থন দেয় নি। তারা ওয়াকআউট করেছে। আমরা নিশ্চিত রাজ্যসভায়ও বিলটি পাস হওয়ার ক্ষেত্রে তারা অনুমোদন দেবে না।

বিজেপির প্রধানের দাবি, তৃণমূল কখনোই এই বিলে সমর্থন দেবে না। কারণ, তাতে তাদের ভোটব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। আমরা নিশ্চিত করবো যে, একজন হিন্দু বাঙালি কোনো সমস্যার মুখে পড়বেন না। অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে আমরা নাগরিকত্বপঞ্জি করেছি। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা পছন্দ করেন না। এখন যখন আমরা হিন্দু আশ্রয়প্রার্থীদের নাগরিকত্ব দেয়ার চেষ্টা করছি তখন তা আটকে দেয়ার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন মমতা।

মালদাবাসীদের উদ্দেশ্যে অমিত শাহ আরো বলেন, ‘ভাইয়া জি, আপনারা কি জানেন দিদি আপনাদের ওয়াকফ জমি বিক্রি করে দিয়েছেন? আমি জানি এ কথা বলার জন্য তিনি (মমতা) আমার বিরুদ্ধে মামলা করবেন। যতবারই আমি এখানে আসি, ততবারই দিদি (মমতা) আমার বিরুদ্ধে মামলা দেন। আমি তার চেয়ে বয়সে ছোট। তার দেয়া মামলা আমি আশীর্বাদ হিসেবে নেবো।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত