আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ফ্লোরিডায় ব্যাংকে বন্দুকধারীর গুলি, নিহত ৫

ফ্লোরিডায় ব্যাংকে বন্দুকধারীর গুলি, নিহত ৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের একটি ব্যাংকে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে পাঁচজন নিহত হয়েছে।

বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে রাজ্যের অরল্যান্ডো থেকে প্রায় ১৩৫ কিলোমিটার দক্ষিণে সেবরিং শহরে ‘সানট্রাস্ট’ ব্যাংকে এ ঘটনা ঘটে।

বিবিসি ও সিএনএন জানিয়েছে, ওই শহরের সানট্রাস্ট ব্যাংক থেকে এক ব্যক্তি পুলিশকে ফোন করে বলে, ‘আমি পাঁচ জনকে গুলি করেছি।’ সঙ্গে সঙ্গে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

পুলিশ জানিয়েছে, ব্যাংকটিতে প্রবেশ করে এক তরুণ বন্দুকধারী এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। ২১ বছরের ওই তরুণের হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র ছিল। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে পাঁচজন। এতে আহতও হয়েছেন আরো কয়েকজন।

পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে। এক পর্যায়ে হামলাকারী আত্মসমর্পণে বাধ্য হয়। ওই হামলাকারীর নাম জেফেন জাভের বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের সোয়াত টিমের সদস্যরা ওই ব্যাংকে ঢুকে পড়ার পর জেভেয়ার আত্মসমর্পণ করে। তবে কী কারণে সে গুলি করেছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ। আর নিহতরা ব্যাংকের কর্মী না গ্রাহক তাও জানা যায়নি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত