আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান

ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান নিয়ে কথা বলেছেন স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘প্যালেস্টাইন প্রশ্নসহ মধ্যপ্রাচ্যে পরিস্থিতি’ বিষয়ে আয়োজিত এক উন্মুক্ত আলোচনায় মাসুদ বিন মোমেন বাংলাদেশের এ অবস্থানের কথা তুলে ধরেন।

বৃহস্পতিবার বাংলাদেশ মিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

নিরাপত্তা পরিষদের জানুয়ারি মাসের সভাপতি ডোমিনিকান রিপাবলিক এই উন্মুক্ত আলোচনার আয়োজন করে। অনুষ্ঠানে জাতিসংঘের ৪৭টি সদস্য দেশ অংশ নেয়। বুধবার এই সেশন অনুষ্ঠিত হয়।

সেশনে মাসুদ বিন মোমেন বলেন, ‘আইনকে অগ্রাহ্য করা ও অন্যায় করে পার পেয়ে যাওয়া ইসরাইলকে রুখতে নিরাপত্তা পরিষদের কঠোর দায়িত্ব পালন করা উচিত। ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে নিরাপত্তা পরিষদকে সামনে রেখে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই যথাযথ ভূমিকা রাখতে হবে।’

আলোচনার শুরুতে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বিশেষ সমন্বয়কারী ও জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত প্রতিনিধি নিকোলে মিলাডিনভ তার বক্তব্যে বলেন, ‘আমাদের চোখের সামনে ঘটতে থাকা ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে ২০১৯ সালে এসে আমাদেরকে অবশ্যই কোনো বিভ্রান্তিতে থাকা উচিত নয়।’

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আরও বলেন, ‘মুসলমান ও খ্রিস্টানদের পবিত্র স্থানসমূহে বিশেষত আল আকসা মসজিদে ইসরাইলের হামলা মানবিক সঙ্কটকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে।’

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখে এজন্য সুপারিশ করতে নিরাপত্তা পরিষদকে ওআইসি’র পক্ষ হয়ে পুনরায় অনুরোধ জানান রাষ্ট্রদূত মাসুদ। এখনও জাতিসংঘের যে সকল সদস্য দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তাদেরকে দ্বি-রাষ্ট্র সমাধান কাঠামোর প্রতি সমর্থন এবং শান্তি, রাজনৈতিক ও আইনি পদক্ষেপসমূহকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দানের অনুরোধ জানান স্থায়ী প্রতিনিধি।

ফিলিস্তিনি শরণার্থীদের মানবিক সহযোগিতা অব্যাহত রাখতে ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ কর্মসূচির জন্য আরও স্থিতিশীল আর্থিক সহায়তার জোগান দিতে এবং তা অব্যাহত রাখতে উদারভাবে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানান রাষ্ট্রদূত মাসুদ।


শেয়ার করুন

পাঠকের মতামত