আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু-পরামর্শদাতা রজার স্টোন গ্রেপ্তার

ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু-পরামর্শদাতা রজার স্টোন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু এবং রাজনৈতিক পরামর্শদাতা রজার স্টোনকে গ্রেপ্তার করা হয়েছে। মুলার তদন্তে তার বিরুদ্ধে উঠে আসা সাতটি অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার ভোরে ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে স্টোনকে গ্রেপ্তার করা হয় এবং তাকে ফোর্ট লডারডেল শহরের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি।

স্টোনের বিরুদ্ধে সাতটি অভিযোগের পাঁচটি মিথ্যা সাক্ষ্যপ্রদান এবং দুইটি যথাক্রমে সরকারি কাজে বাধাপ্রদান ও সাক্ষীকে প্রভাবিত করা সংক্রান্ত।

রাশিয়ার বিরুদ্ধে ডেমোক্র্যাটিক পার্টির কর্মকর্তাদের ইমেইল হ্যাকিংয়ের যে অভিযোগ উঠেছে, তার সঙ্গে অভিযোগগুলো সম্পৃক্ত। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ইলেকশন ক্যাম্পেইনের সময় ইমেইলের তথ্যগুলো প্রকাশ করে উইকিলিকস।

হ্যাকাররা মূলত হিলারি ক্লিনটনের ক্যাম্পেইন চেয়ারম্যান জন পডেস্টাকে টার্গেট করেন। তিনি অভিযোগ করে বলেন, স্ব-ঘোষিত ‘ডার্টি ট্রিকস্টার’ স্টোন হ্যাকিংয়ের বিষয়টি আগেভাগেই জানতেন।

তদন্তকারীদের মতে, স্টোন জানিয়েছেন যে তিনি ইমেইলগুলো প্রকাশ করার আগে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে ‘যোগাযোগ করেছিলেন’। এই যোগাযোগ ‘পুরোপুরি বৈধ’ ছিল বলেও উল্লেখ করেন তিনি।

ইলেকশন ক্যাম্পেইনের সময় স্টোনের কর্মকাণ্ডগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার। তিনি ট্রাম্পের ক্যাম্পেইনে রাশিয়ার যোগসাজশ সংক্রান্ত অভিযোগ তদন্ত করছেন।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ২০১৬ সালে জানায়, নির্বাচনে ট্রাম্পকে জয়ী করতে একটি রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে সাইবার হামলা চালায় এবং সোশ্যাল মিডিয়ায় তার সমর্থনে ভুয়া খবর ছড়ায় রাশিয়া।

মুলারের এই তদন্তকে একটি রাজনৈতিক ‘ডাইনি খোঁজা’ হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের কথা প্রথম থেকেই অস্বীকার করে আসছে ক্রেমলিন। মুলার তদন্তে অভিযুক্ত হওয়ার ৩৪তম ব্যক্তি হলেন স্টোন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত