আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এখন থেকে ওমরাহ ভিসায় ঘুরা যাবে পুরো সৌদি আরব

এখন থেকে ওমরাহ ভিসায় ঘুরা যাবে পুরো সৌদি আরব

এখন থেকে ওমরাহ ভিসায় গিয়ে ভ্রমণ করা যাবে পুরো সৌদি আরব। ওমরাহ যাত্রীগণ সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন। বিষয়টি রাজকীয় সৌদি সরকারের পক্ষ থেকে ধর্ম মন্ত্রনালয়কে অবহিত করা হয়েছে। বৃহস্পতিবার ধর্ম মন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব আবদুল্লাহ আরিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ওমরাহ যাত্রীদের ওমরাহ পালনের পাশাপাশি সৌদি আরব ভ্রমনের কাজটি করতে হবে সৌদি আরবের জেনারেল অথরিটি ফর টু্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ অনুমোদিত ট্রাভেল অপারেটরের মাধ্যমে। বিজ্ঞপ্তিতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

বাংলাদেশে ধর্ম মন্ত্রনালয়ের পক্ষ থেকে বিষয়টি এখন জানানো হলেও গত বছরের সেপ্টেম্বর মাসে সৌদি কর্তৃপক্ষ এই সুবিধার ঘোষনা দেয়। সৌদি ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ কমিশনের প্রেসিডেন্ট প্রিন্স সুলতান বিন সালমান ওমরাহ পরবর্তী সৌদি ভ্রমণের এই নতুন সুবিধার ঘোষনা দেন তখন। তিনি আরও জানান, নতুন কর্মসূচির আওতায় ওমরাহ পালনকারীরা ইচ্ছা করলে তাদের ভিসার মেয়াদ বাড়াতে পারবেন। বর্ধিত সময়ের জন্য তাঁরা ট্যুরিস্ট হিসেবে সমস্ত সুযোগ-সুবিধা পাবেন, তাঁদের ভিসা ট্যুরিস্ট ভিসা হিসেবেই বিবেচিত হবে।

প্রিন্স বলেন, ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের ল্যান্ডমার্ক বিশেষকরে ইসলামের ঐতিহাসিক নগরগুলো দেখার সুযোগ সৃষ্টিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। সেখানে তারা ভ্রমণের আকর্ষণীয় গন্তব্যগুলো, শপিং সেন্টার ও মলগুলো দেখার সুযোগ পাবেন। এ কর্মসূচির আওতায় ওমরাহকারীরা সৌদি আরবের সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে পরিচিত হওয়া ছাড়াও দেশটিতে চিকিৎসা, শিক্ষা এবং কেনাকাটা করতে পারেন। তাঁরা যে কোনো প্রদর্শনী পরিদর্শন এবং কনফারেন্সেও অংশ নিতে পারবেন।

সাধারণত ওমরাহ সৌদি সরকার ওমরাহ পালনের জন্য ৩০ দিন মেয়াদের ভিসা দিয়ে থাকেন। এই সময়ের মধ্যে মক্কা, মদীনা ও জেদ্দার বাইরে ভ্রমনের কোন অনুমতি ছিল না। এখন থেকে ওমরা পালনের পর ওমরাহ পালনকারিরা সৌদি আরবের যে কোন দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত