আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

‘ভারতরত্ন’ খেতাব পেলেন প্রণব মুখার্জি, শেখ হাসিনার অভিনন্দন

‘ভারতরত্ন’ খেতাব পেলেন প্রণব মুখার্জি, শেখ হাসিনার অভিনন্দন

ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘ভারতরত্ন’ পেয়েছেন দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এ নিয়ে গতকাল দুপুরে ফোন করে মুখার্জিকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ভোটের আগে এই খেতাব দেওয়া নিয়ে নানা আলোচনাও চলছে।

প্রণব বাবুর সঙ্গে ‘ভারতরত্ন’সম্মান পাচ্ছেন আরও দুইজন। জনসংঘের নেতা নানাজি দেশমুখ আর আসামের ভূমিপুত্র, কিংবদন্তি গায়ক ভূপেন হাজরিকা। দুইজনই প্রয়াত।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভারতরত্ন’সম্মানের পিছনে ইদানিং যে বহু অঙ্ক জড়িয়ে থাকে, তা একান্তে কবুল করেন দিল্লিতে ক্ষমতার অলিন্দে ঘোরাফেরা করা অনেকেই। তাদের মতে, ২০১৪ সালে সচিন টেন্ডুলারকে ‘ভারতরত্ন’দেওয়ার পিছনে ছিল তরুণ-ভোট টানতে মনমোহন সিংহ সরকারের মরিয়া চেষ্টা।

বিজেপি ক্ষমতায় এসেই ‘ভারতরত্ন’ঘোষণা করেছিল অটলবিহারী বাজপেয়ী এবং মদনমোহন মালব্যকে। তখনও জল্পনা কিছু কম হয়নি। জল্পনা এবারও।

অনেকের মতে, হিন্দি বলয়ে জমি ক্ষয় হতে শুরু হওয়ার পর আসন্ন লোকসভা ভোটে পূর্ব ভারতই বিজেপির পাখির চোখ। তাই প্রণববাবুকে ‘ভারতরত্ন’দিয়ে বাংলার মন জয়ের চেষ্টা করলেন মোদি। কংগ্রেস এবং তৃণমূলকেও চাপে ফেলার চেষ্টা করলেন এর মাধ্যমে।

অন্যদিকে, নাগরিকত্ব বিল নিয়ে আসামিদের মধ্যে যে ক্ষোভ ছড়াচ্ছে, ভূপেন হাজরিকাকে ‘ভারতরত্ন’দিয়ে তাকে প্রশমিত করার চেষ্টা করা হলো বলে মনে করা হচ্ছে। তা ছাড়া, বাংলাতেও হাজরিকার প্রভাব যথেষ্ট।

আর সংঘের মন রাখতে সম্মান দেওয়া হলো নানাজি দেশমুখকে।

‘ভারতরত্ন’ঘোষণার পর মোদি টুইট করেন, ‘‘প্রণবদা আমাদের সময়ে অসাধারণ রাষ্ট্রনায়ক। নিঃস্বার্থ ও অক্লান্তভাবে দশকের পর দশক ধরে দেশের সেবা করেছেন। তার প্রজ্ঞা ও মেধার তুলনা হয় না।’’

তবে ভোটের মুখে বিজেপি যখন একের পর এক কংগ্রেসি নেতাকে ‘কেড়ে’নিতে চাইছে, তখন ঘর সামলাতে আসরে কংগ্রেসও। প্রণব বাবুকে অভিনন্দন জানিয়ে করা টুইটে রাহুল গান্ধী বলেছেন, ‘আমাদেরই একজনের অপরিসীম অবদান যে স্বীকৃতি পেল, তা কংগ্রেসের কাছে অত্যন্ত গর্বের।’

খেতাব পাওয়ার পর প্রণব মুখার্জি প্রতিক্রিয়ায় বলেছেন, ‘‘এটা গোটা জীবনে কাজের স্বীকৃতি তো বটেই, বাঙালি হিসেবেও গর্বিত।’’

টুইটারে তিনি আরো বলেন, ‘‘আমি সব সময় বলেছি, আজ আবার বলছি, এই মহান দেশের মানুষদের যতটা না দিতে পেরেছি, তার থেকে অনেক বেশি পেয়েছি।’’

এদিকে প্রণব মুখার্জি সর্বোচ্চ অসামরিক রাষ্ট্রীয় পদক ‘ভারতরত্ন’- এ ভূষিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘ভারতরত্ন পদক লাভ করায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।’

এদিকে প্রণব মুখার্জিকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, ‘ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সত্যিকারের রত্ন। বাঙালি এ রাজনীতিবিদ বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ দেশের জনগণ তার অবদানকে চিরকাল মনে রাখবে।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত