আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাষ্ট্রে লুসিয়ানা রাজ্যে তরুণের গুলিতে বাবা-মাসহ ৫ জন নিহত

যুক্তরাষ্ট্রে লুসিয়ানা রাজ্যে তরুণের গুলিতে বাবা-মাসহ ৫ জন নিহত

যুক্তরাষ্ট্রের লুসিয়ানা রাজ্যে এক বন্দুকধারী বাবা-মাসহ পাঁচজনকে গুলি করে হত্যা করেছে।

শনিবার রাজ্যের রাজধানী ব্যাটন রুজে পৃথক দুটি স্থানে এই হত্যাকাণ্ডের পর ওই বন্দুকধারী পালিয়ে গেছে।

রাজ্য পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ব্যাটন রুজের দক্ষিণে আসেনসিও ও লিভিংস্টোনে ২১ বছরের এক তরুণ পাঁচজনকে গুলি করার পর চুরি করা ধূসর রংয়ের একটি পিক-আপ নিয়ে পালিয়ে গেছে। তাকে খুঁজছে পুলিশ।

ঘটনার পর সংবাদ সম্মেলনে আসেনসিও প্যারিশের শেরিফ ববি ওয়েবর বলেছেন, ‘থেরিয়টের কাছে অস্ত্র আছে এবং সে বিপজ্জনক।

স্থানীয় সময় শনিবার সকালে দক্ষিণ ব্যাটন রুজ থেকে ২৫ মাইল দূরের একটি শহর থেকে পারিবারিক সমস্যার কথা বলে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে পৌঁছানোর পর এলিজাবেথ এবং কেইথ থেরিওট নামের দু'জনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় পুলিশ। তারা তখন জীবিত ছিলেন। তাদের দু'জনেরই বয়স ৫১ বছর।

কর্মকর্তাদের তারা জানিয়েছেন, তাদের ছেলেই গুলি করেছে। কিছুদিন আগে তারা তাদের ছেলেকে বাড়ি ছেড়ে চলে যেতে এবং আর কখনও যেন সে ফিরে না আসে সে কথা বলেছিলেন। হাসপাতালে নেওয়ার পরেই ওই দুজন মারা যান।

শেরিফ ববি ওয়েবর বলেন, ‘এটি সাম্প্রতিককালে আমার দেখা সবচেয়ে সহিংস পারিবারিক বিবাদ।’

পুলিশ জানিয়েছে, ওই বন্দুকধারী প্রথমে পার্শ্ববর্তী লিভিংস্টোনে তিনজনকে গুলি করে হত্যা করে। তাদেরকে ওই তরুণ চিনতেন।

ওই তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তারা হলেন- বিলি আর্নেস্ট (৪৩), সামার আর্নেস্ট (২০) এবং টানের আর্নেস্ট (১৭)। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, সামার আর্নেস্টের সঙ্গে সম্পর্ক থাকতে পারে ডাকোটার।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত