আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শাটডাউন : চাপের কাছে নতি স্বীকার করলেন ট্রাম্প

শাটডাউন : চাপের কাছে নতি স্বীকার করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম ‘শাটডাউন’ বা ‘অচলাবস্থা’ নিরসনে রাজনৈতিক চাপের কাছে অবশেষে নতি স্বীকার করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টানা ৩৫ দিনের অচলাবস্থা নিরসনে সরকারি সংস্থাগুলোর জন্য তিন সপ্তাহের তহবিল অনুমোদনে সম্মত হয়েছেন ট্রাম্প। তবে এই তহবিলে মেক্সিকো দেয়াল তৈরির জন্য অর্থ বরাদ্দ থাকছে না।

এর আগে মেক্সিকো দেয়াল তৈরির জন্য ৫.৭ বিলিয়ন ডলারের তহবিল হাউস অব রিপ্রেজেন্টেটিভ অনুমোদন না দিলে কোনো প্রকার বাজেটে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছিলেন ট্রাম্প। আর হাউস অব রিপ্রেজেন্টেটিভ নিয়ন্ত্রণ করা ডেমোক্র্যাটরা মেক্সিকো দেয়ালের জন্য তহবিল দিতে সাফ মানা করে দেন। এর ফলে সৃষ্টি হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম শাটডাউন। বেতনহীন হয়ে পড়ে প্রায় ৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী।

শুক্রবার যুক্তরাষ্ট্রের সংসদ কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ অচলাবস্থা নিরসনে সর্বসম্মতভাবে একটি সাময়িক বাজেট পাশ করেন। এরপর ট্রাম্প সেটিতে স্বাক্ষর করলে আইনে পরিণত হয়।

কংগ্রেসের ভোটের পর এক টুইটার বার্তায় ট্রাম্প জানান, তার এই সিদ্ধান্ত কোনোভাবেই নতি স্বীকার নয়। বরং লাখ লাখ মানুষের যত্ন নেওয়ার জন্যই, যারা শাটডাউনের কারণে খুবই খারাপভাবে আঘাত পাচ্ছিলেন।

এরপর হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এই সমঝোতা ঘোষণা করতে পেরে তিনি খুবই গর্ব বোধ করছেন। এর মাধ্যমে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারকে তহবিল দেওয়া হবে।

তিনি জানান, শাটডাউনের ফলে ক্ষতিগ্রস্ত অবিশ্বাস্য দেশপ্রেমিক সরকারি কর্মচারীরা এই সিদ্ধান্তের ফলে তাদের পূর্ণ বেতন পাবেন।

ট্রাম্প জানান, তিনি এখনো তার শেষ অবলম্বন জাতীয় জরুরি অবস্থা গ্রহণ করেননি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত