আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ফিলিপাইনে চার্চে জোড়া বোমা হামলায় নিহত ১৯

ফিলিপাইনে চার্চে জোড়া বোমা হামলায় নিহত ১৯

ফিলিপাইনের দক্ষিণে একটি চার্চে জোড়া বোমা হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৪২ জন।

জোলো দ্বীপে একটি রোমান ক্যাথলিক ক্যাথেড্রলে সানডে মাস উদযাপনের সময় প্রথম বিস্ফোরণ ঘটে। সেনাবাহিনী এ হামলার জবাব দিতে গেলে চার্চের পার্কিং এলাকায় দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটে।

এই এলাকাটি ঐতিহাসিকভাবে মুসলমান অধ্যুষিত। গত সপ্তাহেই এই এলাকায় বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে গণভোট অনুষ্ঠিত হয়।

জোলো বহু দিন ধরেই ইসলামী জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত। অন্যান্য জঙ্গি গ্রুপের সঙ্গে এখানে রয়েছে কুখ্যাত আবু সায়াফ গ্রুপ।

স্থানীয় সময় রোববার সকাল পৌনে ৯টায় কাউন্ট কারমেলের ‘ক্যাথেড্রল অব আওয়ার লেডি’ চার্চে প্রথম বোমা বিস্ফোরণ ঘটে।

নিহতদের মধ্যে বেসামরিক লোক ও সেনাসদস্য রয়েছেন। তবে নিহতের সঠিক সংখ্যা নিয়ে মতভেদ আছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, চার্চে যাওয়ার প্রধান সড়ক বন্ধ করে ভারী সামরিক যান নিয়ে আছে সেনাবাহিনী।

উল্লেখ্য, গত সপ্তাহে ফিলিপাইনের দক্ষিণে মুসলমান অধ্যুষিত এলাকায় গণভোটে বাংসামোরো স্বায়ত্তশাসিত অঞ্চল সৃষ্টির পক্ষে ভোট পড়ে। তবে সুলু প্রদেশের (যেখানে জোলো অবস্থিত) ভোটাররা এই গণভোট প্রত্যাখ্যান করে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত