আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ব্রিটিশ পার্লামেন্টে ‘বেবি লিভ প্রক্সি ভোট’ অনুমোদিত

ব্রিটিশ পার্লামেন্টে ‘বেবি লিভ প্রক্সি ভোট’ অনুমোদিত

প্রায় এক বছর ধরে অনেক আলোচনার পর ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা ‘বেবি লিভ প্রক্সি ভোট’ অনুমোদন করেছেন। এখন থেকে গর্ভবতী এমপিরা শারীরিকভাবে উপস্থিত হতে না পারলেও প্রতিনিধির মাধ্যমে সংসদীয় ভোট প্রদান করতে পারবেন।

গত ১৫ জানুয়ারি ব্রেক্সিট কার্যকরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মের প্রস্তাবিত খসড়া চুক্তিটি পাসের জন্য ভোট অনুষ্ঠিত হয়। এই ইস্যুতে ভোট দেয়ার জন্য বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিক তার সিজারিয়ানের তারিখ স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। ওইদিন হুইল চেয়ারে করে ভোট দিতে যান তিনি।

মূলত তার এই অপারেশন স্থগিতের সিদ্ধান্তে ‘বেবি লিভ প্রক্সি ভোট’ বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

এর আগে ‘বেবি লিভ প্রক্সি ভোট’ বিষয়ে আলোচনার সময়ে টিউলিপ তার ছেলেকে কোলে নেয়া একটি ছবি টুইট করে তিনি লেখেন, রাফায়েলকে(ছেলের নাম) নিয়ে জরুরি একটা সিদ্ধান্ত দেখছি। মাত্র ছয়দিন বয়সে রাফায়েলের নাম হ্যানসার্ডে(ব্রিটিশ পার্লামেন্টে ব্যবহৃত কাগজপত্র) তুলে ধরায় এবং প্রক্সি ভোট চালু হওয়ায় আমি খুবই আনন্দিত। সময়োপযোগী একটা সিদ্ধান্ত যেটাকে আমি স্বাগত জানাই।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত