আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ঠাণ্ডায় কাঁপছে যুক্তরাষ্ট্র-কানাডা

ঠাণ্ডায় কাঁপছে যুক্তরাষ্ট্র-কানাডা

হাড় কাঁপানো শীত হয়তো একেই বলে। হিমাঙ্কের ৬০ ডিগ্রি নীচে তাপমাত্রা বেশ কিছু জায়গায়। ভয়ঙ্কর শীতে সত্যিই কাঁপছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল। এছাড়া প্রবল ঠাণ্ডায় জমে যাচ্ছে কানাডাও।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, প্রবল ঠাণ্ডায় কানাডার সীমান্তবর্তী যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রির আশপাশে থাকায় বাড়ি ছেড়েছেন সেখানকার অনেক বাসিন্দা।

আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাঙ্কের চেয়ে ৭০ ডিগ্রি পর্যন্ত নীচে নামতে পারে তাপমাত্রা। ১৮০০ সালের পর এই প্রথম এমন ঠাণ্ডা পড়েছে মিনেসোটায়।

এদিকে ম্যাডিসনের তাপমাত্রা মাইনাস ২৮ ডিগ্রি।  অঞ্চলটিতে গত ৪০ বছরে এরকম শীত পড়েনি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উইসকনসিনের বাসিন্দারাও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছেন। অঞ্চলটির তাপমাত্রা প্রায় মাইনাস ৩২ ডিগ্রি। এছাড়া ইন্ডিয়ানা, ওহিও, ইলিনয়েসেও একই রকম তাপমাত্রা বিরাজ করছে। তীব্র শীতের কারণে বেশ কয়েকটি জায়গায় বন্ধ রয়েছে স্কুল।

এদিকে কানাডার নায়াগ্রা, ওরলিয়ান্স কাউন্টি ও বাফালো, টরন্টোতে তাপমাত্রা প্রায় মাইনাস ১৪ ডিগ্রি। বাসিন্দাদের জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে এই সব এলাকায়। দেশটির গ্রান্ডফর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হচ্ছে তুষারপাত ও কুয়াশার কারণে। এখানে তাপমাত্রা মাইনাস ১৩ ডিগ্রি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত