আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সমালোচকদের বিরুদ্ধে নিপীড়নমূলক আইন প্রয়োগ করছে সু চি সরকার

সমালোচকদের বিরুদ্ধে নিপীড়নমূলক আইন প্রয়োগ করছে সু চি সরকার

শান্তিতে নোবেল বিজয়ী মিয়ানমারের নেত্রী অং সান সু চির সরকার সমালোচকদের বিরুদ্ধে নিপীড়নমূলক আইন প্রয়োগ করছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি এ অভিযোগ করেছে।

‘আশাহত : মিয়ানমারে শান্তিপূর্ণ মত প্রকাশে দুর্বৃত্তায়ন’ শিরোণামে প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০১৬ সালে সু চি ক্ষমতায় আসার পর থেকে মিয়ানমারের মত প্রকাশের স্বাধীনতা খর্ব হতে শুরু করেছে। সরকারি কৌঁসুলিরা সাংবাদিকদের মধ্যে ‘ভীতিজনক পরিস্থিতি’ সৃষ্টি করছে।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের আইনি পরামর্শক লিন্ডা লাখধির বিবৃতিতে বলেছেন,‘অং সান সু চি ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি নতুন মিয়ানমারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সরকার এখনো শান্তিপূর্ণ কথাবার্তা ও প্রতিবাদের বিরুদ্ধে মামলা করছে এবং পুরোনো নিপীড়নমূলক আইন বদলাতে ব্যর্থ হয়েছে।’

এ ব্যাপারে মিয়ানমার সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কয়েক দশক সামরিক শাসনে থাকা মিয়ানমারে বাক স্বাধীনতার ওপর কড়াকড়ি ছিল। ২০১০ সালে আধা-বেসামরিক সরকার ক্ষমতায় আসার পর সেন্সর আরোপ বাতিলসহ বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়, মতপ্রকাশ ও সমাবেশে ইতিবাচক অবস্থান নেওয়া হয়।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সু চি সরকার কেবল নিপীড়নমূলক আইনগুলোতে আংশিক পরিবর্তন করেছে এবং অত্যাধিক বিস্তৃত, ধোঁয়াশাচ্ছন্ন এবং নিপীড়নমূলন আইনগুলো শান্তিপূর্ণ সমাবেশ ও সমালোচনার বিরুদ্ধে প্রয়োগ করছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত