আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ক্ষেপণাস্ত্র চুক্তি নিয়ে রাশিয়া-আমেরিকার মধ্যে উত্তেজনা

ক্ষেপণাস্ত্র চুক্তি নিয়ে রাশিয়া-আমেরিকার মধ্যে উত্তেজনা

যুক্তরাষ্ট্র শুক্রবার একটি মিসাইল চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। রাশিয়া চুক্তিটির ধারা ভঙ্গ করেছে দাবি করে এ পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন। মার্কিন এ ঘোষণা ২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তাদের এ পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরে বলেন, মস্কো কোনো প্রকার দ্বিধা না করেই ১৯৮৭ সালে করা ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ)-এর ধারা ভেঙেছে।

ফেব্রুয়ারির প্রথম দিনে যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে সরে গেলেও এর আঁচ পাওয়া যাচ্ছিল প্রায় চার মাস ধরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত অক্টোবরে ঘোষণা করেন, যদি রাশিয়া তাদের নাইনএম৭২৯ ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ধ্বংস না করে তাহলে তারা ফেব্রুয়ারিতে ওই চুক্তি থেকে ছয় মাসের প্রত্যাহার প্রক্রিয়া শুরু করবে। যুক্তরাষ্ট্র দাবি করছে, এটি স্নায়ুযুদ্ধের সময়ে যে চুক্তি করা হয়েছিল, এটি তারই অংশ।

এর দুই মাস পর ডিসেম্বরে পম্পেও রাশিয়াকে ৬০ দিন সময় দিয়ে চুক্তিতে ফিরে আসার আহ্বান জানান। ওই মেয়াদ শেষে শুক্রবার তিনি এ চুক্তি থেকে বের হয়ে আসার ঘোষণা দেন। তিনি বলেন , রাশিয়া এ ৬০ দিনে এ ধরনের কোনো পদক্ষেপ নেয়নি।

গত সপ্তাহে রাশিয়া গণমাধ্যম ও বিদেশী সামরিক কর্মকর্তাদের সামনে পরমাণু অস্ত্র বহনে সক্ষম নাইনএম৭২৯ ভূমিকেন্দ্রিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে। তারা প্রমাণ করতে চেয়েছিল, তাদের এই অস্ত্র আইএনএফ চুক্তির পরিপন্থী নয়। রাশিয়া জানায়, তাদের এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ সীমা ৪৮০ কিলোমিটার, যা অনুমোদিত সীমার মধ্যেই পড়ে। তবে ওয়াশিংটন দাবি করছে, শুধু এ ধরনের  প্রদর্শনীর মাধ্যমে প্রমাণিত হয় না যে, এটি চুক্তি লঙ্ঘন করেনি।

মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্ভাচেভ ১৯৮৭ সালে আইএনএফ চুক্তিতে সই করেছিলেন। ওই চুক্তিতে ৫০০ থেকে পাঁচ হাজার কিলোমিটার সীমার ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়। এ চুক্তির ফলে ইউরোপ একটি বিপজ্জনক অবস্থা থেকে মুক্তি পায়। কিন্তু এখন আবার পুরনো সেই পরিস্থিতির উদ্ভব হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত