আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাষ্ট্রে ভুয়া বিশ্ববিদ্যালয়ের ১২৯ ভারতীয় শিক্ষার্থী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে ভুয়া বিশ্ববিদ্যালয়ের ১২৯ ভারতীয় শিক্ষার্থী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে ভুয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বসবাসকারী ১৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ১২৯ জন ভারতীয়।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা যুক্তরাষ্ট্রে থাকার জন্য একটি ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। শিক্ষার্থী হিসেবে তাদেরকে ভিসা দেয় প্রশাসন।

গণমাধ্যমটি জানায়, বিষয়টিকে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ ‘পে অ্যান্ড স্টে’ কেলেঙ্কারি হিসেবে দেখছে। অনেকদিন ধরেই তারা বিষয়টি জানতো। কিন্তু নিশ্চিত হওয়ার জন্য কৌশলের আশ্রয় নেয় তারা।

আরও জানায়, যুক্তরাষ্ট্রে ডেট্রয়েট ফার্মিংটন হিলস নামে একটি বিশ্ববিদ্যালয় খোলা হয়। এই বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করেই যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা বুঝতে পারে যে কিভাবে অর্থের বিনিময়ে দেশটিতে থেকে যাওয়ার ব্যবস্থা করা হয়।

প্রতিবেদনটিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিষয়ে তৎপর আছে ভারতীয় হাইকমিশন। তাদের পরিবার হাইকমিশনের মাধ্যমেই সব খোঁজ-খবর নিতে পারবে।

আরও বলা হয়, গ্রেপ্তারের পরই বিশ্ববিদ্যালয়টি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। জানা গেছে, বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা জানতেন যে এটির আইনি বৈধতা নেই। সব জেনেই তারা এখানে ভর্তি হন।

এই ১২৯ জনের বাইরে আর কেউ একই কায়দায় যুক্তরাষ্ট্রে আছেন কিনা তা ভারতীয় কর্তৃপক্ষ খতিয়ে দেখছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত