আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

মামলায় বাংলাদেশ ব্যাংকের পাশে থাকবে ফেডারেল রিজার্ভ

মামলায় বাংলাদেশ ব্যাংকের পাশে থাকবে ফেডারেল রিজার্ভ

রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের ব্যাংকের বিরুদ্ধে মামলায় বাংলাদেশ ব্যাংকের পাশে থাকবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ।

নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে চুরি যাওয়া অর্থ উদ্ধারে ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটনের ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা মামলায় আরসিবিসি এবং রিজার্ভ চুরির ঘটনায় জড়িতদের আসামি করা হয়েছে।

আরসিবিসি এই মামলাকে ‘ভিত্তিহীন’ ও ‘যুক্তরাষ্ট্রের বিচার প্রক্রিয়ার বাহিরে’ বলে অভিহিত করেছে।

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংকিং চুরির ঘটনায় দুর্বৃত্তরা ৮১ মিলিয়ন ডলার ব্যাংলাদেশ ব্যাংকের তহবিল থেকে হাতিয়ে নেয়। এসব অর্থ আরসিবিসি হয়ে ফিলিপাইনের জুয়ার আসরে লগ্নি করা হয়। এসব অর্থের মধ্যে কেবল ১৫ মিলিয়ন ডলার উদ্ধার করতে পেরেছে বাংলাদেশ।

অচিহ্নিত হ্যাকাররা বাংলাদেশ ব্যাংক এবং বৈশ্বিক আর্থিক লেনদেন ব্যবস্থা ‘সুইফট’ এর নেটওয়ার্কের নিরাপত্তা বলয় ভেঙে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নিউ ইয়র্ক শাখায় ভুয়া নির্দেশনা পাঠিয়ে এ অর্থ হাতিয়ে নেয়।

বৃহস্পতিবার দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের প্রতি সহযোগিতার সমঝোতা সম্পর্কে জানেন এমন এক ব্যক্তি জানান, নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ হলফনামা প্রস্তুত করবে এবং মামলার বিচার কিংবা শুনানিতে তাদের কর্মীদের প্রশ্ন করার সুযোগ করে দেবে। এ ছাড়া, বাংলাদেশের প্রতিনিধিরা যেন প্রাসঙ্গিক ও তথ্যগত ব্যাপারে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের কর্মীদের সাক্ষাৎকার নিতে পারেন, সে ব্যবস্থা করবে।

বাংলাদেশ ব্যাংক অভিযোগ করেছে, উত্তর কোরিয়ার বেনামী হ্যাকাররা ‘নেসটেড’ ও ‘ম্যাকট্রাক’সহ কয়েকটি ম্যালওয়ার ব্যবহার করে তাদের নেটওয়ার্কে প্রবেশ করে ওই অর্থ হাতিয়ে নেয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত