আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সিরিয়ায় ভবন ধসে শিশুসহ ১১ জনের মৃত্যু

সিরিয়ায় ভবন ধসে শিশুসহ ১১ জনের মৃত্যু

সিরিয়ায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি অ্যাপার্টমেন্ট ব্লক ধসে চার শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২ ফেব্রুয়ারি) দেশটির আলেপ্পো শহরে এ ঘটনা ঘটে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করে।

ঘটনাস্থল থেকে একটি শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে। সেইসঙ্গে উদ্ধারকারী দল তৎপরতা চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, ঘটনাটি আলেপ্পোর সালাহেদিনে অঞ্চলে যুদ্ধের সময়ের বিদ্রোহী এলাকায়। যে এলাকাটি তখন বোমা হামলায় ধ্বংস হয়েছিল। তাছাড়া অঞ্চলটিতে আরও অনেক ভবন ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তারপরও মানুষ এসব ভবনে ঝুঁকি নিয়ে বাস করছে। তবে ভবনগুলোর অবকাঠামো উন্নয়নে কাজ শুরু করছে কর্তৃপক্ষ।

জাতিসংঘের তথ্যমতে, আলেপ্পোয় ৩৫ হাজারেরও বেশি ভবনের ক্ষতি হয় বোমা হামলায়। যার একটি ছোট্ট অংশের অবকাঠামো উন্নয়নে কাজ করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত