আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভেনেজুয়েলায় গৃহযুদ্ধের আশঙ্কা

ভেনেজুয়েলায় গৃহযুদ্ধের আশঙ্কা

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গৃহযুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

তার ওপর ক্রমবর্ধবান চাপের মধ্যে রোববার স্পেনীয় টেলিভিশন অনুষ্ঠান সালভাদোসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন আশঙ্কা প্রকাশ করেন মাদুরো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়ে মাদুরো বলেন, ট্রাম্প যদি ভেনেজুয়েলা সংকটে হস্তক্ষেপ করেন তাহলে রক্তে রঞ্জিত হয়ে তাকে হোয়াইট হাউস ছাড়তে হবে।

গত রোববার মাদুরোকে সতর্ক করে দিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাকে অন্তর্বর্তী নির্বাচন দিতে সময়সীমা বেঁধে দেয়। মাদুরো ইইউর এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন।

গত মাসে ভেনেজুয়েলার বিরোধী নেতা জুয়ান গুয়াইদো নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। তাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। অপরদিকে, মাদুরোর প্রতি সমর্থন অব্যাহত রাখে রাশিয়া, ‍তুরস্ক। এরপর থেকেই ভেনেজুয়েলায় রাজনৈতিক সংকট সৃষ্টি হয়।

গুয়াইদো নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করতে গিয়ে জানান, তিনি ভেনেজুয়েলার নাগরিকদের মানবিক সহায়তা পৌঁছে দিতে আন্তর্জাতিক ঐক্য গড়ে তুলবেন। অপরদিকে, মাদুরো গুয়াইদোর বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টার অভিযোগ আনেন।

সালভাদোসকে দেওয়া সাক্ষাৎকার রোববার সম্প্রচার করা হয়। সেখানে মাদুরোকে জিজ্ঞাসা করা হয়, ভেনেজুয়েলার এই সংকট গৃহযুদ্ধে রূপ নিতে পারে কি না?

এর জবাবে মাদুরো বলেন, ‘এখন এই প্রশ্নের উত্তর কেউ নিশ্চিতভাবে দিতে পারবে না। সবকিছুই নির্ভর করতে উত্তরের সাম্রাজ্য (যুক্তরাষ্ট্র) ও তাদের পশ্চিমা মৈত্রীর পাগলামি ও আগ্রাসনের মাত্রার ওপর।’

তিনি বলেন, ‘আমরা বলেছি, কেউ যেন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে... এবং আমরা আমাদের দেশকে রক্ষায় নিজেদেরকে প্রস্তুত করছি।’

এদিকে, যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল সিবিএসকে ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলায় সামরিক বাহিনীর ব্যবহার একটি অপশন হিসেবে রয়েছে।’

তবে মাদুরো যুক্তরাষ্ট্রের নেতাকে সতর্ক করে দিয়ে বলেছেন, ট্রাম্প ভেনেজুয়েলায় হস্তক্ষেপ করলে ভিয়েতনাম যুদ্ধের পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত