আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পাক সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশ

পাক সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশ

পাকিস্তানের সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।  এছাড়া সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টিলিজেন্সকে (আইএসআই) সরকারের নির্ধারিত আইনে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৭ সালে বিচারমন্ত্রী জাহিদ হামিদের পদত্যাগের দাবিতে ফয়জাবাদে তেহরিক-ই লাব্বাইক পাকিস্তান  ও সমমনা দলগুলোর সহিংস বিক্ষোভের ঘটনায়  দায়ের করা মামলার রায়ে বুধবার দুই সদস্যের বেঞ্চ এ আদেশ দিয়েছে।

বিচারপতি কাজি ফায়েজ ইসা ও বিচারপতি মুশির আলম বলেছেন, ‘আমরা কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারগুলোকে যারা বিদ্বেষ, চরমপন্থা ও সন্ত্রাসবাদের সমর্থন দেয় তাদের ওপর নজরদারি এবং অপরাধীদের আইন অনুযায়ী বিচারের নির্দেশ দিচ্ছি।’

আদালত সেনাবাহিনী পরিচালিত আইএসআইসহ সব সরকারি সংস্থা ও বিভাগকে আইনের নির্ধারিত সীমার মধ্যে পরিচালনার নির্দেশ দিয়েছে। এছাড়া সামরিক বাহিনীর সদস্যদের কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থনসহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে আদালত।

আদালত বলেছে, ‘সরকারসহ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানকে অধীনস্তদের মধ্যে যারা শপথ ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।’

১৯৪৭ সালে স্বাধীনতার পর পাকিস্তানের ইতিহাসে দীর্ঘ একটা সময় সেনাবাহিনী দেশ চালিয়েছে। কখনো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলেও পর্দার অন্তরাল থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে সেনাবাহিনী।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত